Dhaka ০৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরে মূল্য কারসাজির অভিযোগে দুই ফল ব্যবসায়ীকে জরিমানা

  • Reporter Name
  • Update Time : ১২:১৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • ৩১১ Time View

শেরপুরে নিয়মিত বাজার মনিটরিংকালে ২২ মার্চ শনিবার শহরের স্টেডিয়াম মার্কেটের কাঁচামালের আড়ত এবং পাইকারী ও খুচরা বিক্রেতাদের দোকান এবং কালিরবাজারে ফলের দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এসময় মুল্য কারসাজির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুসারে কালিরবাজারের দুই ফল ব্যবসায়ীকে ৫০০ টাকা করে এক হাজার টাকা জরিমানা করা হয়।

তারা হলেন-ফল বিক্রেতা এমদাদুল হক (৪৫) এবং ছায়েদুর রহমান (২৭)। অভিযানকালে পিস হিসেবে কিনে আনা তরমুজ কেজি দরে বিক্রীর পরিবর্তে পিস হিসেবে বিক্রীর বিষয়টি নিশ্চিত করা হয়। এছাড়া বিভিন্ন পণ্যের ক্রয়মুল্যের রশিদ পর্যালোচনা ও বিক্রয় মুল্য যাচাই করা হয়। সেইসাথে ওজনের কারচুপি, পচা, ভেজাল, নকল ও মানহীন পণ্য যাতে বিক্রী না করা হয় এবং যৌক্তিক মুনাফায় পন্যসামগ্রী বিক্রীর বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।

এদিন বাজার মনিটরিং অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব সরকার।

জেলা প্রশাসনের মনিটরিং টিমের সদস ক্যাব শেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক হাকিম বাবুল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক হাসিন শাহাদ খান আয়ন। বাজার মনিটরিং টিমকে সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশের একটি দল এবং কালেক্টরেট জিএম শাখার সাপোর্ট স্টাফরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে মূল্য কারসাজির অভিযোগে দুই ফল ব্যবসায়ীকে জরিমানা

Update Time : ১২:১৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫