Dhaka ১২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
হাদীর উপর হামলার প্রতিবাদে শেরপুরে এনসিপির বিক্ষোভ মিছিল শেরপুরে বিএনপি’র প্রতিবাদ মিছিল ও সমাবেশ হাদি গুলিবিদ্ধের ঘটনায় শেরপুর সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা শেরপুরে ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে জুলাই যোদ্ধাদের বিক্ষোভ শ্রীবরদীতে হাতির আক্রমণে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ৩ ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেরপুরে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করলেন বিভাগীয় কমিশনার নালিতাবাড়ীর রাজনগর রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা’র অবৈধ নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন এর প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরপুরে ‘তারুণ্যের উৎসব’ উদযাপন উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত

নালিতাবাড়ীর ভোগাই নদীতে ভাসমান নবজাতকের লাশ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০২:৪২:২০ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • ১৫৮ Time View

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীতে ভাসমান অবস্থায় কাপড়ে মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ৯ মার্চ রোববার দুপুরে পৌরশহরর ছয়আনীপাড়া এলাকায় ভোগাই নদী থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

এদিকে নবজাতকের পরিচয় জানতে পুলিশ ডিএনএ পরীক্ষার জন্য মরদেহটি জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার দুপুরে পৌরশহরের ছয়আনীপাড়া এলাকায় ভোগাই নদীর পাড়ে হাত-মুখ ধুতে নামে কয়েকটি শিশু। এসময় তারা নদীতে ভাসমান অবস্থায় কাপড়ে মোড়ানো এক নবজাতজের লাশ দেখতে পায়। পরে তাদের ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এসে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধারের পর ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

হাদীর উপর হামলার প্রতিবাদে শেরপুরে এনসিপির বিক্ষোভ মিছিল

নালিতাবাড়ীর ভোগাই নদীতে ভাসমান নবজাতকের লাশ উদ্ধার

Update Time : ০২:৪২:২০ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫