Dhaka ১২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
হাদীর উপর হামলার প্রতিবাদে শেরপুরে এনসিপির বিক্ষোভ মিছিল শেরপুরে বিএনপি’র প্রতিবাদ মিছিল ও সমাবেশ হাদি গুলিবিদ্ধের ঘটনায় শেরপুর সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা শেরপুরে ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে জুলাই যোদ্ধাদের বিক্ষোভ শ্রীবরদীতে হাতির আক্রমণে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ৩ ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেরপুরে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করলেন বিভাগীয় কমিশনার নালিতাবাড়ীর রাজনগর রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা’র অবৈধ নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন এর প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরপুরে ‘তারুণ্যের উৎসব’ উদযাপন উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত

শেরপুরে ডিবি পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৫:১৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ৩৬৭ Time View

শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের ফুলপুর গ্রামে ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ মোঃ জোনাব আলী (৬০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

ধৃত মাদক কারবারি মোঃ জোনাব আলী নালিতাবাড়ী উপজেলার ফুলপুর গ্রামের মৃত রসুল আহমেদের ছেলে।

এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবির উপ-পরিদর্শক (এসআই) মোর্শেদ, এসআই শুভ্র চন্দ্র দে, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) হরিপদ বৈদ্য ও এএসআই শাহজাহান সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে নালিতাবাড়ী উপজেলার ফুলপুর গ্রামের মাদক কারবারি মোঃ জোনাব আলীর বশত বাড়িতে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় তার বশত বাড়িতে তল্লাশী করে তিন প্যাকেটে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং সেই সাথে মাদক কারবারি মোঃ জোনাব আলীকে আটক করা হয়েছে।

এব্যাপারে জেলা গোয়েন্দা শাখার (ওসি) মোঃ সালেমুজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত মোঃ জোনাব আলী দীর্ঘদিন ধরে মাদক ক্রয় ও বিভিন্ন স্থানে পাচার করে আসছিল। এঘটনায় নালিতাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ধৃত মাদক কারবারি মোঃ জোনাব আলীকে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

হাদীর উপর হামলার প্রতিবাদে শেরপুরে এনসিপির বিক্ষোভ মিছিল

শেরপুরে ডিবি পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার

Update Time : ০৫:১৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫