Dhaka ০১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
হাদীর উপর হামলার প্রতিবাদে শেরপুরে এনসিপির বিক্ষোভ মিছিল শেরপুরে বিএনপি’র প্রতিবাদ মিছিল ও সমাবেশ হাদি গুলিবিদ্ধের ঘটনায় শেরপুর সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা শেরপুরে ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে জুলাই যোদ্ধাদের বিক্ষোভ শ্রীবরদীতে হাতির আক্রমণে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ৩ ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেরপুরে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করলেন বিভাগীয় কমিশনার নালিতাবাড়ীর রাজনগর রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা’র অবৈধ নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন এর প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরপুরে ‘তারুণ্যের উৎসব’ উদযাপন উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত

শেরপুরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা নিহত

  • Reporter Name
  • Update Time : ১১:৫২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৩৫ Time View

পূর্ব শত্রুতার জের ধরে ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শেরপুরে বিএনপি নেতাসহ তিনজনকে কুপিয়ে জখমের ঘটনায় গুরুতর আহতদের মধ্যে এজিএস জাকারিয়া বাদল (৪৭) মারা গেছেন। নিহত জাকারিয়া বাদল সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও শেরপুর সরকারি কলেজের সাবেক এজিএস।
২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ভীমগঞ্জ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এদিন দিবাগত রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জাকারিয়া বাদল মারা যান।

আহতদের মধ্যে বাকী দুজন হচ্ছেন- সোহাগ আলম (৩৫) ও রুহুল। এরমধ্যে সোহাগের অবস্থাও আশংকাজনক।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, হত্যাসহ একাধিক মামলার আসামি ওই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও কৃষকলীগ নেতা নুরে আলমের সাথে জাকারিয়া বাদলের রাজনৈতিক দন্দ্ব ছিল অনেক আগে থেকেই। অভিযোগ রয়েছে, জাকারিয়া বাদলকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী কৃষক লীগ নেতা নূরে আলমের লোকজন বিএনপি নেতা ও প্রতিপক্ষ বাদলকে সায়েস্তার পরিকল্পনা করেন। এদিকে মঙ্গলবার বিকেলে জাকারিয়া বাদলসহ তিনজন একই মোটরসাইকেলে ভীমগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে আগে থেকেই ওঁৎপেতে থাকা নুরে আলমের লোকজন ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা করে। ওইসময় বাদলসহ তিনজনকে লক্ষ্য করে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা বাদলসহ তিনজনকে উদ্ধার করে শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে জাকারিয়া বাদল ও সোহাগ আলমের শারীরিক অবস্থার অবনতি ঘটলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে জাকারিয়া বাদলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যায়।

এদিকে এঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এব্যাপারে শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম জানান, এলাকায় যৌথবাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

হাদীর উপর হামলার প্রতিবাদে শেরপুরে এনসিপির বিক্ষোভ মিছিল

শেরপুরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা নিহত

Update Time : ১১:৫২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫