Dhaka ০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
শ্রীবরদীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত শেরপুরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত শেরপুরের ৩টি আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ নকলায় বৃদ্ধের ঝুঁলন্ত লাশ উদ্ধার শেরপুরে চার অবৈধ ইটভাটায় প্রশাসনের হানা: ৯ লাখ টাকা জরিমানা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে শেরপুরের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার শেরপুরে ই-বেইল বন্ড সিস্টেম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: শেরপুর-১ আসনে বিএনপি, জামায়াতসহ ৩ প্রার্থীকে শোকজ শেরপুরে বাদল ও খালেক হত্যা মামলার প্রধান আসামির জামিন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন শেরপুরে কন্যাশিশুকে হত্যার অভিযোগ, বাবা আটক

শেরপুরে চেম্বার অব কমার্স ও বিডার মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৬:১৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ৪৪৭ Time View

শেরপুরে নতুন বিনিয়োগকারী খুঁজতে চেম্বার অব কমার্সের সাথে বিডা’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ ফেব্রুয়ারি সোমবার দুপুর ২ টায় শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চেম্বার সভাপতি মো. আরিফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)’র ময়মনসিংহ বিভাগের পরিচালক জন কেনেডি জাম্বেল।

এসময় তিনি বলেন, ‘শেরপুর জেলায় কৃষি শিল্পের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। যেখানে চাল, আলু, বেগুন, সিম, টমেটো, সরিষা, কাসাভা, কাজুবাদাম, সূর্যমুখী ফুলসহ বিভিন্ন কৃষি ভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলা সম্ভব। ইতিমধ্যে শেরপুর অঞ্চলের সম্ভাব্য কৃষি পণ্যের তালিকা ঢাকায় প্রেরণ করা হয়েছে। যেন আগামীতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) থেকে আগ্রহী বিনিয়োগকারীদের শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে সার্বিক সহযোগিতা করা যায়।’
মতবিনিময় সভায় বিডার কার্যক্রম এবং তাদের পক্ষ থেকে বিনিয়োগকারীদের সুযোগ-সুবিধা প্রদানের বিষয়গুলো তুলে ধরেন বিডা ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ব্যবসায়ী নেতা আব্দুল আউয়াল চৌধুরী, মো. তৌহিদুর রহমান পাপ্পু, রফিক মজিদ, শেরপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল প্রমুখ।

অনুষ্ঠানে চেম্বার অব কমার্স পরিচালকদের মধ্যে, আলহাজ্ব মো. মহিউদ্দিন আহমেদ মামুন, আরিফুল কবির আপেল, বাবন সাহা, দেবানন্দ কর্মকার, চেম্বার সচিব হারুন অর রশিদ সহ বিভিন্ন স্তরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শ্রীবরদীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

শেরপুরে চেম্বার অব কমার্স ও বিডার মতবিনিময় সভা অনুষ্ঠিত

Update Time : ০৬:১৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫