Dhaka ১২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
হাদীর উপর হামলার প্রতিবাদে শেরপুরে এনসিপির বিক্ষোভ মিছিল শেরপুরে বিএনপি’র প্রতিবাদ মিছিল ও সমাবেশ হাদি গুলিবিদ্ধের ঘটনায় শেরপুর সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা শেরপুরে ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে জুলাই যোদ্ধাদের বিক্ষোভ শ্রীবরদীতে হাতির আক্রমণে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ৩ ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেরপুরে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করলেন বিভাগীয় কমিশনার নালিতাবাড়ীর রাজনগর রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা’র অবৈধ নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন এর প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরপুরে ‘তারুণ্যের উৎসব’ উদযাপন উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত

শেরপুরে নারী অধিকার বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৪:৪২:৫৬ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • ২০২ Time View

শেরপুরে নারী ও যুব অধিকার অর্জনে সক্ষমতা বৃদ্ধি এবং স্বেচ্ছাসেবীদের সাথে সেবা প্রদানকারীদের এক সমন্বয় সভা হয়েছে। নারীপক্ষের নারী ও শিশু অধিকার অর্জনের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায়া ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে শহরের আয়সার ইন হোটেলের মিলনায়তনে এ সমন্বয় সভাটি অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ বিভাগীয় দূর্বার নেটওয়ার্কের সমন্বয়কারী স্বনির্ভ নারী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সাজেদা পারভীন ঝিনুক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর থানার নারী ও শিশু ডেস্কের ইনচার্জ উপ-পরিদর্শক স্মৃতি দত্ত, নারীপক্ষের সদস্য অ্যাডভোকেট ফেরদৌসী আক্তার, ফরিদা ইয়াসমিন, শেরপুর নারী ও শিশু আদালতের পিপি অ্যাডভোকেট আশরাফুন্নাহার রুবি প্রমুখ।

সভায় সহিংসতামুক্ত জীবন সবার মৌলিক অধিকার এমন শ্লোগানে সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরে নারী ও যুবদের অধিকার সংক্রান্ত প্রচলিত সেবাসমুহ এবং সেবাপ্রদানের ক্ষেত্রে সীমাবদ্ধতা এবং সেসব দুরীকরণে করণীয় ও কৌশল সংক্রান্ত আলোচনা ও দলীয় কাজ অনুষ্ঠিত হয়।

এতে নারী ও যুব বিষয়ে সঠিকভাবে সেবাপ্রাপ্তিতে সাধারণের অসচেতনতা, সঠিক তথ্যের অভাব, নীতিমালার অস্পষ্টতা, ডিজিটাল প্রযুক্তির সঠিক ব্যবহার না জানা, শব্দের ব্যবহার ও ভাষাগত সমস্য, পুরুষতান্ত্রিক মানসিকতা পরিবর্তনের বিষয়গুলো ওঠে আসে। সভায় পুলিশ, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর, ওসিসি সেবা, আইনজীবী, সমাজসেবা অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, সাংবাদিক, এনজিও সংগঠক এবং স্বেচ্ছাসেবক তরুণ দরে সদস্যরা অংশগ্রহণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

হাদীর উপর হামলার প্রতিবাদে শেরপুরে এনসিপির বিক্ষোভ মিছিল

শেরপুরে নারী অধিকার বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

Update Time : ০৪:৪২:৫৬ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫