Dhaka ০৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুরে ১২০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১০:০২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ৩১৯ Time View

শেরপুরে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি মোঃ সাজ্জাদ হোসেন (১৮) কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। ৫ ফেব্রুয়ারি বুধবার রাত সাড়ে ৮টার দিকে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা বানিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাদক কারবারি মোঃ সাজ্জাদ হোসেন শ্রীবরদী উপজেলার হাসধারা গ্রামের মোঃ জহুরুল হকের ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা বানিয়াপাড়া এলাকার বকশীগঞ্জ-ঝিনাইগাতী পাকা রাস্তার দক্ষিণ পাশে জনৈক মোঃ খায়রুল ইসলামের রাইচ মিলের সামনে অভিযান পরিচালনা করে। এসময় মাদক কারবারি মোঃ সাজ্জাদ হোসেনকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটর আনুমানিক বাজার মূল্য ৩৬ হাজার টাকা।

এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) জুয়েল চাকমা পিপিএম সেবা মাদক কারবারি মোঃ সাজ্জাদ হোসেনকে গ্রেফতারের বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে সে বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য ক্রয় করে শেরপুর জেলার আশপাশের এলাকা গুলোতের দীর্ঘদিন ধরে বিক্রয় করে আসছিল। পরে তাকে শ্রীবরদী থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

শেরপুরে ১২০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

Update Time : ১০:০২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫