Dhaka ০৭:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
শেরপুরের পাহাড়ী জনপদে হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে মতবিনিময় সভা শেরপুরে মেধাবৃত্তি পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে অবৈধ বালুবাহী ৬টি ভ্যানগাড়ি আটক শ্রীবরদীতে মাদ্রাসাছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার মূল আসামি গ্রেফতার, ভিকটিম উদ্ধার শেরপুরে গৃহবধূ মর্জিনাকে ‘শ্বাসরোধে হত্যা’: আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করলেন বিজিবির মহাপরিচালক শেরপুরে নির্বাচন মনিটরিং টিমের সভা: অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ শেরপুরে জামায়াত নেতা রেজাউল হত্যা: আসামিদের জামিনে স্ত্রীর ক্ষোভ শেরপুরে জামায়াত নেতা হত্যায় প্রধান আসামিসহ ৪০ জনের হাইকোর্টে জামিন ১২ ফেব্রুয়ারির নির্বাচন ‘আজাদি না গোলামি’র ফয়সালা: শেরপুরে ডা. শফিকুর রহমান

শেরপুরে বেশি মূল্যে সার বিক্রি করায় ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

  • Reporter Name
  • Update Time : ০৫:২৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৬৬ Time View

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রয় করার অভিযোগে রাশেদুল ইসলাম নামে এক সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৩ ফেব্রুয়ারি সোমবার দুপুরে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইঞা।

জানা যায়, সম্প্রতি কুসুমহাটি বাজারের কয়েকটি সারের দোকানে বেশি মূল্যে সার বিক্রয় হচ্ছে এমন খবরের ভিত্তিতে সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিস ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। ওইসময় কুসুমহাটি বাজারের বিসিআইসি সার ডিলার রাশেদুল ইসলামের দোকানে বেশি দামে সার বিক্রির অভিযোগের সত্যতা পেয়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে অন্যান্যের মধ্যে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু জানান, কৃষকদের স্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরের পাহাড়ী জনপদে হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে মতবিনিময় সভা

শেরপুরে বেশি মূল্যে সার বিক্রি করায় ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

Update Time : ০৫:২৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫