Dhaka ০১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় ঐক্যের বিকল্প নেই: সৈয়দ সুলতান উদ্দিন

  • Reporter Name
  • Update Time : ০৮:০৯:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • ৩১৩ Time View

শ্রম সংস্কার কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদ বলেছেন, বৈষম্যহীন সমাজ গঠন ও শ্রম অধিকার প্রতিষ্ঠায় ঐক্যের কোনো বিকল্প নেই। সুশৃঙ্খল সংগঠনই কেবল শক্তি অর্জনে সহায়ক ভূমিকা পালন করতে পারে।

আজ জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ লেবার কংগ্রেস (বিএলসি)-এর সাধারণ সভায় প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি আবু ইউসুফ মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমা আখতারের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লেবার কোর্টের সভাপতি আবদুস সাত্তার ও আওয়াজ ফাউন্ডেশনের চেয়ারম্যান মমতাজ বেগম।

সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদ বলেন, ন্যায় ভিত্তিক সমাজ গঠনে শ্রম আইনকে যুগোপযোগী করার জন্য শ্রম সংস্কার কমিশন কাজ করছে। শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার ও যথাযথ মর্যাদা প্রতিষ্ঠায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

নাজমা আখতার বলেন, শোভন কাজ ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মর্যাদাপূর্ণ ন্যূনতম মজুরি কাঠামো গঠন, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, শোভন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তনজনিত কারণে নিরাপদ কর্ম পরিবেশ ও সর্বজনীন সামাজিক নিরাপত্তা, দরকষাকষির অধিকার ও অবাধে ট্রেড ইউনিয়ন করার অধিকার এবং দায়িত্বশীল ট্রেড ইউনিয়ন গঠন ও ন্যায্য অংশিদারীত্ব নিশ্চিত করার লক্ষ্যে রাজপথে আছি এবং থাকবো।

সভাপতি আবু ইউসুফ মোল্লা বলেন, শ্রম ও শিল্প সম্পর্ক উন্নয়নে একটি গণতান্ত্রিক শ্রম আইনের সুপারিশ প্রণয়নে শ্রম সংস্কার কমিশন কাজ করছে। সভায় সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের রিপোর্ট পাঠ ও অনুমোদন এবং আগামী ৭ মার্চ বাংলাদেশ লেবার কংগ্রেসের নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় ঐক্যের বিকল্প নেই: সৈয়দ সুলতান উদ্দিন

Update Time : ০৮:০৯:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫