Dhaka ০৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
শ্রীবরদীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত শেরপুরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত শেরপুরের ৩টি আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ নকলায় বৃদ্ধের ঝুঁলন্ত লাশ উদ্ধার শেরপুরে চার অবৈধ ইটভাটায় প্রশাসনের হানা: ৯ লাখ টাকা জরিমানা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে শেরপুরের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার শেরপুরে ই-বেইল বন্ড সিস্টেম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: শেরপুর-১ আসনে বিএনপি, জামায়াতসহ ৩ প্রার্থীকে শোকজ শেরপুরে বাদল ও খালেক হত্যা মামলার প্রধান আসামির জামিন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন শেরপুরে কন্যাশিশুকে হত্যার অভিযোগ, বাবা আটক

অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৩ জনের জেল, ২০ টাওয়ার ও সরঞ্জাম ধ্বংস

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • ৪০৯ Time View

ভোগাই নদীর ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনবিরোধী অভিযান পরিচালনা করেছে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা প্রশাসন। অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালু উত্তোলনে জড়িত তিনজনকে আটক করে প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

২৬ জানুয়ারি রোববার বিকেল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নালিতাবাড়ী উপজেলার গোবিন্দনগর ঘোনাপাড়া ও গোবিন্দনগর ছয়আনী পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিতরা হলো- গোবিন্দনগর গ্রামের আবু ইসহাক (২১), বাবু (২২) ও তানভীর মাহতাব ঝিনুক (২১)। রাতেই দণ্ডিতদের থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও বালু উত্তোলনে ব্যবহৃত ২০টি টাওয়ার বা স্থাপনা এবং অসংখ্য পাইপ ধ্বংস করা হয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শ্রীবরদীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৩ জনের জেল, ২০ টাওয়ার ও সরঞ্জাম ধ্বংস

Update Time : ০৪:৫৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫