Dhaka ১০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

শেরপুরে গাঙচিলের আয়োজনে বই বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০৯:২৯:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • ৫৯৯ Time View

শেরপুরে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের আয়োজনে ডিসি উদ্যানে ‘সাইলেন্ট বুক রিডিং’ এ শেরপুরের ৩৩ জন কবি-সাহিত্যিকের লেখা বই প্রদান করা হয়েছে।

২৫ জানুয়ারি শনিবার বিকেলে শেরপুরে সাহিত্য সংস্কৃতি পরিষদের ‘সাইলেন্ট বুক রিডিং’ এর অস্থায়ী লাইব্রেরীতে এসব বই বিতরণ করা হয়।

গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক কবি জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি ও সাংবাদিক রফিক মজিদ। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের বিশিষ্ট লেখক জ্যোতি পোদ্দার ও শেরপুর সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি রাহাতুল ইসলাম আলো।

এ সময়ে অন্যান্যের মধ্যে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সহ-সভাপতি কবি রাবিউল ইসলাম, কবি হাসান শরাফত, কবি এমএইচ মুকুল, কবি খালিদুর রহমান, সাংবাদিক কাজী মাসুম, সাংবাদিক শফিউল আলম সম্রাট, শেরপুর সাহিত্য সংস্কৃতি পরিষদের সহ-সভাপতি সাদিকা তাবাসসুম, মোঃ জয়নাল আবেদীন জয়, সাবিনা ইয়াসমিন, ইয়ামনি প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, শেরপুরের ডিসি উদ্যানে শহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি বিভিন্ন স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা বেড়াতে আসে। এ সময় কাগজের বই  বিমুখ যুবসমাজের হাতে বই তুলে দেওয়া এবং তাদেরকে একটানা ইন্টারনেটে থেকে নেতিবাচক প্রভাবমুক্ত করতে উন্মুক্ত স্থানে বই পড়ার পাঠভ্যাস করার উদ্দেশ্যে ‘সাইলেন্ট বুক রিডিং’ নামে উন্মুক্ত লাইব্রেরী করা হয়েছে। এই লাইব্রেরী থেকে প্রতি শুক্র ও শনিবার বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত ডিসি উদ্যানে বেড়াতে আসা শিক্ষার্থী সহ অন্যান্য পেশার মানুষ বই সংগ্রহ করে পড়তে পারে। ইতিমধ্যে এই লাইব্রেরীতে প্রায় ৪ শতাধিক বই সংগ্রহ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শেরপুর গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের আয়োজনে ৩৩ জন শেরপুরের লেখক এর লেখা বই প্রদান করা হয়। যাতে করে বই পড়ুয়া মানুষ জাতীয় পর্যায়ের লেখকদের পাশাপাশি শেরপুরের লেখকদের বইয়ের প্রতি আগ্রহ সৃষ্টি এবং শেরপুরে লেখকদের পরিচিতি লাভও করবে।

এ বিষয়ে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি সাংবাদিক রফিক মজিদ বলেন, আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে জেলার বিভিন্ন লাইব্রেরীতে শেরপুরে লেখকদের বই সরবরাহক করেছি। থাইল্যান্ড বুক রিডিং এর মত ব্যতিক্রমী আয়োজনকে স্বাগত জানিয়ে আজকেও আমরা কিছু বই প্রদান করলাম। আগামী দিনেও আমাদের সংগঠন তথা শেরপুরের লেখকদের নতুন বই প্রকাশিত হলে সেসব বই দেওয়া হবে।

শেরপুর সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি রাহাতুল ইসলাম আলো জানায়, আমরা শহরের বিভিন্ন পার্ক গুলোতে অযথা আড্ডা এবং নেতিবাচক আড্ডা থেকে তরুণ সমাজকে ফিরিয়ে আনতে এই কাগজের বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি লক্ষ্যে এই :সাইলেন্ট বুক রিডিং’ গঠন করেছি। শুরুতে শহরের ডিসি উদ্যানে এক মাস যাবত সপ্তাহে দুই দিন এই ডিসি উদ্যানে ‘সাইলেন্ট বুক রিডিং’ স্থাপন করলেও আগামীতে শহরের বিভিন্ন পার্কে পর্যায়ক্রমে স্থাপন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

শেরপুরে গাঙচিলের আয়োজনে বই বিতরণ

Update Time : ০৯:২৯:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫