Dhaka ০৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
শেরপুরের পাহাড়ী জনপদে হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে মতবিনিময় সভা শেরপুরে মেধাবৃত্তি পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে অবৈধ বালুবাহী ৬টি ভ্যানগাড়ি আটক শ্রীবরদীতে মাদ্রাসাছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার মূল আসামি গ্রেফতার, ভিকটিম উদ্ধার শেরপুরে গৃহবধূ মর্জিনাকে ‘শ্বাসরোধে হত্যা’: আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করলেন বিজিবির মহাপরিচালক শেরপুরে নির্বাচন মনিটরিং টিমের সভা: অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ শেরপুরে জামায়াত নেতা রেজাউল হত্যা: আসামিদের জামিনে স্ত্রীর ক্ষোভ শেরপুরে জামায়াত নেতা হত্যায় প্রধান আসামিসহ ৪০ জনের হাইকোর্টে জামিন ১২ ফেব্রুয়ারির নির্বাচন ‘আজাদি না গোলামি’র ফয়সালা: শেরপুরে ডা. শফিকুর রহমান

শেরপুরে নারীদের মাঝে ল্যাপটপ বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০৮:০৩:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • ৪৪২ Time View

প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়নের লক্ষে ৬ মাস মেয়াদী ‘হার পাওয়ার’ প্রকল্পের স্থানীয় পর্যায়ের এক কর্মশালা ১৩ জানুয়ারি সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এসময় শেরপুর সদর উপজেলার হার পাওয়ার প্রকল্পের ১০৫ জন প্রশিক্ষণার্থীর মাঝে একটি করে ল্যাপটপ প্রদান করা হয়।

জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালা লাপটপগুলো বিতরণ করেন জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি’র মহাপরিচালক অতিরিক্ত সচিব আবু সাঈদ মো. কামরুজ্জামান এনডিসি। হার পাওয়ার প্রকল্পের আওতায় ১৮ থেকে ৬০ বছর বয়সী এসএসসি পাশ নারীদের ওয়েব ডেভেলপমেন্ট, আইটি সার্ভিস, কল সেন্টার এজেন্ট, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন এবং ওমেন ই-কমার্স প্রফেশনাল বিষয়ে এসব প্রশিক্ষণ প্রদান করে আইসিটি ডিভিশন।

এতে প্রকল্প সম্পর্কিত তথ্য উপস্থাপন করে জেলা আইসিটি কর্মকর্তা মো. তারিকুল ইসলাম (প্রোগ্রামার) জানান, দেশের ৪৪ টি জেলার সদর উপজেলা সহ মোট তিনটি করে উপজেলা ও রংপুরের পীরগঞ্জ উপজেলা সহ মোট ১৩০টি উপজেলায় হার পাওয়ার প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। যার মাধ্যমে তথ্যপ্রযুক্তিকে নারীদের ক্ষমতায়ন বৃদ্ধিতে ৪টি ক্যাটাগরিতে সর্বমোট ২৫ হাজার ১২৫ জন নারীকে ৬ মাস মেয়াদী প্রশিক্ষণ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় শেরপুর সদর উপজেলায় ২১০ জন, নালিতাবাড়ীতে ১৮৫ জন এবং শ্রীবরদীতে ১২৫ জন সহ মোট ৫৮০ জন নারীকে প্রশিক্ষণ প্রদান করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরের পাহাড়ী জনপদে হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে মতবিনিময় সভা

শেরপুরে নারীদের মাঝে ল্যাপটপ বিতরণ

Update Time : ০৮:০৩:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫