Dhaka ০৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

শেরপুরে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১০:৩৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
  • ৫২৫ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে শেরপুর প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে বর্তমান দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ ও করণীয় নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৭ ডিসেম্বর শুক্রবার রাতে শেরপুর জেলা শহরের প্রাণকেন্দ্র থানা রোডের উত্তর পাশে আয়সার ইন হোটেল সম্মেলন কক্ষে ওই মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভার শুরুতে উপস্থিত সাংবাদিকদের সাথে পরিচিত হন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার নেতৃবৃন্দরা।

বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমীর মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও শেরপুর সদর-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনয়ন প্রত্যাশী হাফেজ রাশেদুল ইসলাম।

জেলা জামায়াতে ইসলামীর প্রচার বিভাগের দায়িত্বশীল গোলাম কিবরিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল বাতেন, শহর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নুরুল আমীন, শেরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এসএম শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল, সহ-সভাপতি আসাদুজ্জামান মুরাদ, সাংগঠনিক সম্পাদক বুলবুল আহম্মেদ, দপ্তর সম্পাদক মারুফুর রহমান, সাংবাদিক আবু হানিফ নোমান প্রমুখ।

এসময় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দরা বলেন, বিগত সময়কালে বছর পর বছর আমাদের কথা বলার বাক স্বাধীনতাকে হরণ করে রাখা হয়েছিলো। শুধু আমাদেরকেই নয় সাংবাদিকদেরকেও এমনটাই করা হয়েছে যা ডিজিটাল নিরাপত্তা আইন করে সাংবাদিকদের কলম বন্ধ করে রাখা হয়েছিলো। সাদাকে সাদা, কালোকে কালো বলার স্বাধীনতা ছিলোনা। আজ আমরা সবাই মুক্ত দেশে কথা বলার সুযোগ পেয়েছি। এখন সুখী সমৃদ্ধ দেশ গড়তে কাজ করে যেত চাই।

তারা আরো বলেন, দেশে কিছু অনাকাংখিত ঘটনা ঘটছে, এধরনের কাজ বন্ধে জামায়াতে ইসলামীর জেলা, উপজেলা, ইউনিয়ন নেতৃবৃন্দ দিনরাত কাজ করে যাচ্ছে। কোন দলীয় না তৃতীয় একটি মহল এলাকায় লুটপাট ভাঙচুর করে পরিস্থিতি নৈরাজ্যকর করে তোলার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের এ অপতৎপরতা আর হতে দেয়া হবেনা।

বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের আত্মার শান্তি কামনা করে আন্দোলনে অংশগ্রহণকারী আহতদের চিকিৎসার ব্যবস্থার প্রতি গুরুত্ব দিয়ে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দরা আরো বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে কাজ করবে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

বক্তব্য শেষে উপস্থিত সাংবাদিকদের সমসাময়িক বিভিন্ন বিষয়ের প্রশ্নের জবাব দেন শেরপুর সদর-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনয়ন প্রত্যাশী হাফেজ রাশেদুল ইসলাম। তিনি সাংবাদিকদের সাথে নিয়ে শেরপুরের উন্নয়নকে ত্বরান্বিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় শেরপুর প্রেসক্লাবের সহ সভাপতি আবুল হাশিম, নকলা প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন, নালিতাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সিনিয়র সাংবাদিক খোরশেদ আলমসহ জেলা ও পৌর শাখা জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

শেরপুরে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

Update Time : ১০:৩৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪