Dhaka ০২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
হাদীর উপর হামলার প্রতিবাদে শেরপুরে এনসিপির বিক্ষোভ মিছিল শেরপুরে বিএনপি’র প্রতিবাদ মিছিল ও সমাবেশ হাদি গুলিবিদ্ধের ঘটনায় শেরপুর সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা শেরপুরে ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে জুলাই যোদ্ধাদের বিক্ষোভ শ্রীবরদীতে হাতির আক্রমণে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ৩ ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেরপুরে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করলেন বিভাগীয় কমিশনার নালিতাবাড়ীর রাজনগর রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা’র অবৈধ নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন এর প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরপুরে ‘তারুণ্যের উৎসব’ উদযাপন উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত

শেরপুরে নয়আনী বাজারের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান

  • Reporter Name
  • Update Time : ১১:৫৬:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
  • ৩৪৪ Time View

শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ২৪ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১টার দিকে সঙ্গীয় ফোর্সসহ জেলা শহরের নয়আনী বাজারের প্রধান সড়কের ফুটপাতে গড়ে উঠা অবৈধভাবে বসা দোকানপাট দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে। সেই সাথে একইদিন দুপুরে পৌর শহরের ঢাকলহাটী মহল্লায় অবস্থিত মেসার্স জমশেদ অটো রাইস মিলকে ভ্রাম্যমাণ আদালত ৫ হাজার টাকা জরিমানা করেছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শেরপুর জেলা প্রশাসক কার্যালয় সহকারি কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ গাজী আশিক বাহার মঙ্গলবার দুপুরে সঙ্গীয় ফোর্সসহ জেলা শহরের নয়আনী বাজার ও পৌরসভার ঢাকলহাটী মহল্লায় অভিযান চালায়। এসময় নয়আনী বাজারের প্রধান সড়কের ফুটপাত দীর্ঘদিন ধরে দখল করে বিভিন্ন দোকান গড়ে তোলা অবৈধ দোকানীদের ফুটপাত থেকে উচ্ছেদ করা হয়। এদিকে একইদিন দুপুরে ঢাকলহাটী মহল্লায় অবস্থিত মেসার্স জমশেদ অটো রাইস মিলে খাদ্য অধিদপ্তরের ইস্যুকৃত লাইসেন্স না থাকার দায়ে ওই মিলের মালিক মোঃ ফুলু মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ গাজী আশিক বাহার। পরে অভিযুক্ত ওই মিল মালিক ভ্রাম্যমাণ আদালতে জরিমানার অর্থ পরিশোধ করেন।

এসময় অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসক কার্যালয়ের জে.এম শাখার পেশকার মোঃ দুলাল মিয়া, বাজার মনিটরিং সদস্য বৈষম্যবিরোধী ছাত্রনেতা মামুন ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

হাদীর উপর হামলার প্রতিবাদে শেরপুরে এনসিপির বিক্ষোভ মিছিল

শেরপুরে নয়আনী বাজারের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান

Update Time : ১১:৫৬:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪