Dhaka ১২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
হাদীর উপর হামলার প্রতিবাদে শেরপুরে এনসিপির বিক্ষোভ মিছিল শেরপুরে বিএনপি’র প্রতিবাদ মিছিল ও সমাবেশ হাদি গুলিবিদ্ধের ঘটনায় শেরপুর সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা শেরপুরে ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে জুলাই যোদ্ধাদের বিক্ষোভ শ্রীবরদীতে হাতির আক্রমণে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ৩ ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেরপুরে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করলেন বিভাগীয় কমিশনার নালিতাবাড়ীর রাজনগর রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা’র অবৈধ নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন এর প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরপুরে ‘তারুণ্যের উৎসব’ উদযাপন উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত

সাদা পোশাকে জ্যোতির নতুন ইতিহাস

  • Reporter Name
  • Update Time : ০৮:২৭:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
  • ৩৩৫ Time View

বাংলাদেশের নারী ক্রিকেটার হিসেবে টেস্টে সেঞ্চুরি করার কীর্তি গড়লেন জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দীর্ঘ পরিসরের ক্রিকেটে এখন বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান তিনি।

রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে বিসিএলে উত্তরাঞ্চলের বিপক্ষে মধ্যাঞ্চলের প্রথম ইনিংসে ১৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন অধিনায়ক নিগার।

এবারই প্রথম শুরু হয়েছে মেয়েদের প্রথম শ্রেণীর ক্রিকেট।

তিন দিনের ম্যাচে উত্তরাঞ্চলের বিপক্ষে মধ্যাঞ্চলের হয়ে ১৫৩ রানের ইনিংস খেলেছেন জ্যোতি। ২৫৬ বলে ২০ চার, ২ ছক্কায় দেড়শো ছাড়ানো ইনিংস খেলে মধ্যাঞ্চল অধিনায়ক থাকেন অপরাজিত। 

জ্যোতির সেঞ্চুরিতে উত্তরাঞ্চলের বিপক্ষে বড় লিড নিয়েছে মধ্যাঞ্চল। আগে ব্যাট করে ৯ উইকেটে ২৪০ রান করে ইনিংস ঘোষণা দেয় উত্তরাঞ্চল।

দলটির হয়ে সেঞ্চুরির আভাস জাগিয়েছিলেন জাতীয় দলের ওপেনার ফারজানা হক পিঙ্কি। ২৪৬ বলে তিনি করেন ৮৬ রান, ১২১ বলে ৫৭ করেন রিতু মনি। নাহিদা আক্তার ৪৮ রানে নেন ৭ উইকেট।

জবাবে দুই ওপেনার মুরশিদা খাতুন ৬৬ ও ফারজানা আক্তার লিসা ৬০ রান করলে ভালো শুরু পায় মধ্যাঞ্চল।

সেই শুরু ধরে জ্যোতি খেলেন ১৫৩ রানের ইনিংস। তাতে ৮ উইকেটে ৩৮৭ রানে ইনিংস ঘোষণা মধ্যাঞ্চল।

উত্তরাঞ্চলের হয়ে ১১৩ রানে ৬ উইকেট নেন জান্নাতুল ফেরদৌস সুমনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

হাদীর উপর হামলার প্রতিবাদে শেরপুরে এনসিপির বিক্ষোভ মিছিল

সাদা পোশাকে জ্যোতির নতুন ইতিহাস

Update Time : ০৮:২৭:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪