Dhaka ০২:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

শেরপুরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১২:১৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • ৫১৮ Time View

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন ২০২৪ উদযাপন উপলক্ষে শেরপুর জেলার খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে জেলা পুলিশের নিরাপত্তা ও সার্বিক আইন-শৃঙ্খলা সংক্রান্তে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ২৫ ডিসেম্বর বড়দিন-২০২৪ উদযাপন শেরপুর জেলায় নিছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন করার জেলা পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করা হয়। শেরপুর জেলার গির্জাসমূহের নিরাপত্তা জোরদার করা সহ বড়দিন উদযাপন কমিটির করণীয় বর্জনীয় সংক্রান্তে বিভিন্ন বিষয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের নেতৃবৃন্দ আসন্ন বড়দিন-২০২৪ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন সম্পন্ন করার লক্ষে গুরুত্বপূর্ণ বিভিন্ন মতামত তুলে ধরেন।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবদুল করিম, ডিডি এনএসআই মোঃ বশীর উদ্দিনসহ শেরপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন শেরপুর জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

শেরপুরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Update Time : ১২:১৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪