Dhaka ০১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
হাদীর উপর হামলার প্রতিবাদে শেরপুরে এনসিপির বিক্ষোভ মিছিল শেরপুরে বিএনপি’র প্রতিবাদ মিছিল ও সমাবেশ হাদি গুলিবিদ্ধের ঘটনায় শেরপুর সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা শেরপুরে ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে জুলাই যোদ্ধাদের বিক্ষোভ শ্রীবরদীতে হাতির আক্রমণে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ৩ ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেরপুরে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করলেন বিভাগীয় কমিশনার নালিতাবাড়ীর রাজনগর রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা’র অবৈধ নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন এর প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরপুরে ‘তারুণ্যের উৎসব’ উদযাপন উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত

প্রেম দিওয়ানা দাদী দিলারা জামান

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৪:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
  • ৩০১ Time View

বয়স তার ৮১। বার্ধক্যের সব প্রতিবন্ধকতা জয় করে অভিনয়ের আঙিনায় এখনো সরব কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান। নাটক, সিনেমা ও ওটিটি; সব মাধ্যমেই কাজ করে যাচ্ছেন বৈচিত্র্যময় চরিত্রে। যে কোনো নির্মাণে তার উপস্থিতি দর্শকের জন্য বাড়তি প্রাপ্তি।

এবার একটি নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করলেন তিনি। হাস্যরসের আড়ালে পারিবারিক সম্প্রীতির বার্তা দেওয়া সেই নাটকের নাম ‘প্রেম দিওয়ানা দাদী’। নাম ভূমিকাতেই দেখা যাবে অভিনেত্রীকে।

একুশে পদকপ্রাপ্ত গুণি এই অভিনেত্রীকে নিয়ে নাটকটি নির্মাণ করেছেন ফারুক আহম্মেদ রানা, পরিচালনা করেছেন কামরুজ্জামান পুতুল।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে দিলারা জামান বলেন, ‘অনেকদিন আগে এই নাটকে অভিনয় করেছি। গল্পটা ঠিকঠাক পুরোপুরি মনে নেই। তবে এটুকু মনে আছে কমেডি ঘরানার একটি নাটক এটি। গল্পটা ভালো। দর্শকের জন্যই নানা রকম চরিত্রে কাজ করা। দর্শক উপভোগ করলেই তৃপ্তি পাই। আর আমি নাটকের পরিচালককে ধন্যবাদ দিতে চাই ভিন্ন ভাবনার গল্পটি নিয়ে নাটক করার জন্য। তিনি সিনিয়র একজন শিল্পীকে নিয়ে গল্প ভেবেছেন এটা আমার কাছে খুব ভালো লেগেছে।’

নাটকের আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল ও এই প্রজন্মের নতুন প্রিয় মুখ জারা জয়া। নাটকটি শিগগির প্রচারে আসবে বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

হাদীর উপর হামলার প্রতিবাদে শেরপুরে এনসিপির বিক্ষোভ মিছিল

প্রেম দিওয়ানা দাদী দিলারা জামান

Update Time : ০৬:৩৪:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪