Dhaka ০৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

নকলায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃতের সংখ্যা বেড়ে ২, আহত ৪

  • Reporter Name
  • Update Time : ০৫:০২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৭৩ Time View

শেরপুর জেলার নকলা উপজেলাতে গরুচোর সন্দেহে স্থানীয় জনতার গণপিটুনিতে মুসলিম উদ্দিন (৪৫) ও আমির হোসেন (৩০) নামে ২ ব্যক্তি নিহত এবং আরও ৪জন গুরুতর আহত হয়েছেন। ২ ফেব্রুয়ারি রোববার রাতে দক্ষিণ নকলা এলাকায় এঘটনা ঘটে। নিহত মুসলিম ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া এলাকার মৃত মইজ উদ্দিনের ছেলে ও আমির হোসেন মৃত নূর মোহাম্মদের ছেলে।

এঘটনায় আহতরা হচ্ছেন- একই উপজেলার গোমড়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে আজি রহমান (১৯), সুরুজ মিয়ার ছেলে রাজু মিয়া (২৫), আবুল হোসেনের ছেলে আয়নাল হক (৩৪) ও পার্শ্ববর্তী সন্ধ্যাকুড়া এলাকার মো. শাহজাদার ছেলে মো. সাদ্দাম (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার রাত ১০টার দিকে দক্ষিণ নকলা এলাকার শেরপুর-ঢাকা মহাসড়কের পাশে ওই ৬ জনকে দাঁড়িয়ে থাকতে দেখে গরুচোর বলে চিৎকার শুরু করেন স্থানীয়রা। পরে স্থানীয় কয়েকশ লোক জড়ো হয়ে গরুচোর সন্দেহে গণপিটুনি শুরু করলে গুরুতর আহত হন তারা। খবর পেয়ে নকলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত অনুমান পৌনে ১টার দিকে মারা যান মুসলিম উদ্দিন। বাকীদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। সোমবার বিকেলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আহত আমির হোসেন। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাশিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. মাহমুদুল হাসান বলেন, রাতে শরীরের বিভিন্ন জায়গাতে আঘাত নিয়ে ৬জনকে নকলা হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে হাসপাতালে মুসলিম উদ্দিন মারা যান। বাকী ৫জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এব্যাপারে নকলা অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, নিহত মুসলিম উদ্দিনের মরদেহ উদ্ধার করে জিডি মূলে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারাযান আমির হোসেন। সেখানেই তার ময়মনাতদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এঘটনায় নকলা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

নকলায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃতের সংখ্যা বেড়ে ২, আহত ৪

Update Time : ০৫:০২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫