Dhaka ০৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

শেরপুরে কঠোর নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে ভোটের সরঞ্জাম

আগামীকাল ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের ২ টি সংসদীয় আসনে নির্বাচনের সার্বিক প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করেছে প্রশাসন। ১১ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টা থেকে শেরপুরের দুটি সংসদীয় আসনে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম। শেরপুর সদর, নকলা ও নালিতাবাড়ী উপজেলা পরিষদ চত্বর থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্যদের সহযোগীতায় কঠোর নিরাপত্তায় পৌছে যাচ্ছে এসব সরঞ্জাম।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, শেরপুর-১ (সদর) আসনে ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন আর মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৪৮৮ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ২৪ হাজার ৪৭২ জন, নারী ২ লাখ ২৬ হাজার ৮ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন। এ আসনে মোট ভোট কেন্দ্র ১৪৫ টি এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ২৪ টি, গুরুত্বপূর্ণ ৪০ টি আর সাধারণ ভোট কেন্দ্র ৮১ টি। নকলা ও নালিতাবাড়ী উপজেলা নিয়ে শেরপুর-২ আসন। এখানে ২টি পৌরসভা ও ২১টি ইউনিয়ন রয়েছে। মোট ভোটার ৪ লাখ ৪০ হাজার ৩৪ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৫ হাজার ৭৮৬ জন ও নারী ২ লাখ ২৪ হাজার ২৪৮ জন। এ আসনে মোট ভোট কেন্দ্র ১৫৪ টি। এখানে অধিক গুরুত্বপূর্ণ ৫৫ টি, গুরুত্বপূর্ণ ৫৯ টি আর সাধারণ ভোট কেন্দ্র ৪০ টি।

এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তরফদার মাহমুদুর রহমান জানান, শেরপুর ১ আসন (সদর) এবং ২ আসন (নকলা নালিতাবাড়ী) আসনে মোট ভোটার ৮ লক্ষ ৯০ হাজার ৫২২ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ২৯৯ টি। এছাড়া এই দুই আসনে সাধারণ ও অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা ১৭৮টি। এসব কেন্দ্রসহ দুটি নির্বাচনী আসনে ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৪ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর ৫ হাজার ৫০০ জন সদস্য দায়িত্ব পালন করবেন। প্রতিটি কেন্দ্রে দুজন অস্ত্রধারী আনসার সদস্য, দুজন অস্ত্রধারী পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া ঝুঁকিপূর্ণ আসনগুলোতে বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

শেরপুরে কঠোর নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে ভোটের সরঞ্জাম

Update Time : ০৭:৩৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬