Dhaka ০১:৩৭ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

শেরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পুলিশি ব্রিফিং অনুষ্ঠিত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে শেরপুরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা পুলিশ। এরই অংশ হিসেবে ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে নির্বাচনে নিয়োজিত পুলিশ সদস্যদের জন্য এক বিশেষ আইন-শৃঙ্খলা বিষয়ক ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

ব্রিফিং অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম। তিনি নির্বাচনী ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে নির্বাচনের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, “ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। কোনো প্রকার বিচ্যুতি সহ্য করা হবে না।” তিনি উপস্থিত সদস্যদের নির্বাচনের সময় করণীয় ও বর্জনীয় বিষয়গুলো বিস্তারিতভাবে বুঝিয়ে দেন এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকার আহ্বান জানান।

ব্রিফিং প্যারেডে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার) মোঃ আরজু মিয়া পিপিএম-বার, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম।

এছাড়া শেরপুর জেলার পাঁচটি থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশ ও পুলিশের বিভিন্ন ইউনিটের বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ এই ব্রিফিংয়ে অংশ নেন।

আসন্ন নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে শেরপুর জেলার প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। জেলা পুলিশের পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও মাঠে সক্রিয় থাকবে বলে জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

শেরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পুলিশি ব্রিফিং অনুষ্ঠিত

Update Time : ০৪:৩৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬