Dhaka ০৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শ্রীবরদীতে উত্তম কৃষি চর্চার মাধ্যমে পার্টনার প্রকল্পের আওতায় গোল আলু প্রদর্শনী স্থাপন শেরপুরে ভেজাল মরিচের গুঁড়া তৈরির কারখানায় অভিযান: দুই ব্যবসায়ীকে জরিমানা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান শেরপুরে সাংবাদিক ও বিএনপি কর্মী গিয়াস উদ্দিন রাসেলের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শেরপুরে ১ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত শপথ নিয়েছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা

শেরপুরে যৌথ বাহিনীর অভিযানে চিহ্নিত সন্ত্রাসী আটক, পুলিশে লুট হওয়া শর্টগান উদ্ধার

শেরপুর জেলার সদর উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত এক বিশেষ যৌথ অভিযানে ১টি অবৈধ শর্টগান সহ হারেজ মিয়া নামক এক চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করা হয়েছে। ৯ ফেব্রুয়ারি সোমবার ভোররাতে গোয়েন্দা সংস্থার এক গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সাপমারী ও ভাতশালা ইউনিয়ন এলাকায় এই অভিযান চালানো হয়।

আটককৃত হারেজ মিয়া (৩২) শেরপুর জেলার সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী পশ্চিম সৈনিক পাড়া গ্রামে মৃত জুবেদ আলীর ছেলে।

যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, আটককৃত হারেজ মিয়ার হেফাজত থেকে উদ্ধার হওয়া শর্টগানটি গত ৫ আগস্ট ২০২৪ তারিখের গণঅভ্যুত্থান চলাকালীন সময়ে পুলিশ কেন্দ্র থেকে লুট করা হয়েছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ওই এলাকায় সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে তল্লাশি চালানো হয়। অভিযানে চিহ্নিত অস্ত্রধারী হারেজ মিয়াকে হাতেনাতে আটক করা হয় এবং তার কাছ থেকে শর্টগানটি উদ্ধার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত ব্যক্তিকে উদ্ধারকৃত অস্ত্রসহ শেরপুর সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে প্রদান করে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, আসন্ন নির্বাচন ও দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশব্যাপী যৌথ বাহিনীর এই বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুরে যৌথ বাহিনীর অভিযানে চিহ্নিত সন্ত্রাসী আটক, পুলিশে লুট হওয়া শর্টগান উদ্ধার

Update Time : ১২:০৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬