Dhaka ০৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শ্রীবরদীতে উত্তম কৃষি চর্চার মাধ্যমে পার্টনার প্রকল্পের আওতায় গোল আলু প্রদর্শনী স্থাপন শেরপুরে ভেজাল মরিচের গুঁড়া তৈরির কারখানায় অভিযান: দুই ব্যবসায়ীকে জরিমানা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান শেরপুরে সাংবাদিক ও বিএনপি কর্মী গিয়াস উদ্দিন রাসেলের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শেরপুরে ১ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত শপথ নিয়েছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা

শেরপুরে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত

আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাধারণ ভোটাররা যাতে কোনো প্রকার ভয়-ভীতি ছাড়াই নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই লক্ষ্যে শেরপুরে ৮ ফেব্রুয়ারি রোববার দুপুরে যৌথ বাহিনীর এক বিশাল মহড়া অনুষ্ঠিত হয়েছে। মূলত জনমনে স্বস্তি ফেরাতে এবং নির্বাচনের পরিবেশ উৎসবমুখর রাখতে এই বিশেষ মহড়ার আয়োজন করা হয়।

মহড়া শেষে জানা যায়, নির্বাচন চলাকালীন পুরো এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হবে। প্রতিটি ভোটার যেন নিজের ভোট নিজে দিতে পারেন এবং কোনো প্রকার বিশৃঙ্খলা না ঘটে, সে ব্যাপারে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে।

এই যৌথ মহড়ায় নেতৃত্ব দেন শেরপুর অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান উদয়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুবা হক।

এছাড়াও সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ এবং বিজিবি’র বিপুল সংখ্যক সদস্য এই মহড়ায় অংশ নেন।

যৌথ মহড়া সূত্রে জানা যায় “সাধারণ ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতেই আজকের এই মহড়া। সাধারণ মানুষ নির্ভয়ে ভোটকেন্দ্রে আসতে পারেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক সাধারণ মানুষের পাশে আছে।”

মহড়াটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের দিন পর্যন্ত এই কড়া নজরদারি অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুরে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত

Update Time : ০৫:০৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬