Dhaka ০৮:২০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
ঝিনাইগাতীতে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করলেন বিজিবির মহাপরিচালক শেরপুরে নির্বাচন মনিটরিং টিমের সভা: অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ শেরপুরে জামায়াত নেতা রেজাউল হত্যা: আসামিদের জামিনে স্ত্রীর ক্ষোভ শেরপুরে জামায়াত নেতা হত্যায় প্রধান আসামিসহ ৪০ জনের হাইকোর্টে জামিন ১২ ফেব্রুয়ারির নির্বাচন ‘আজাদি না গোলামি’র ফয়সালা: শেরপুরে ডা. শফিকুর রহমান শেরপুরে শহীদ রেজাউল করিমের পরিবারকে সান্ত্বনা দিলেন ডা. শফিকুর রহমান শেরপুর পলিটেকনিকে শিক্ষার্থীদের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান কবিসংঘের সাহিত্যালাপ, কবিতা পাঠ ও অরিত্র’র মোড়ক উন্মোচন শেরপুরে জামায়াত কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে ৪ কেজি গাঁজাসহ সিএনজি জব্দ

শেরপুরে শহীদ রেজাউল করিমের পরিবারকে সান্ত্বনা দিলেন ডা. শফিকুর রহমান

শেরপুরে শহীদ রেজাউল করিমের পরিবারকে সান্ত্বনা দিলেন ডা. শফিকুর রহমান: কবরের পাশে আবেগঘন মোনাজাত

বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার সেক্রেটারি শহীদ হাফেজ মাওলানা রেজাউল করিমের শোকসন্তপ্ত পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন দলটির আমীর ডা. শফিকুর রহমান। ১ ফেব্রুয়ারি রোববার সকাল ১০টায় শহীদের বাসভবনে গিয়ে তিনি পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাঁদের ধৈর্য ধারণের পরামর্শ দেন।

সকাল ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ব্যক্তিগত হেলিকপ্টারযোগে শেরপুর পৌঁছান আমীরে জামায়াত। সেখান থেকে সরাসরি তিনি শহীদ রেজাউল করিমের বাড়িতে যান।

সাক্ষাৎকালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। আমীরে জামায়াত শহীদের তিন বছর বয়সী শিশু কন্যাকে কোলে তুলে নিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন। তিনি পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ইসলামী আন্দোলনের এই ত্যাগ বৃথা যাবে না।

পরিবারের সাথে সাক্ষাৎ শেষে ডা. শফিকুর রহমান স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে শহীদ রেজাউল করিমের কবরের পাশে যান। সেখানে তিনি শহীদের শাহাদাত কবুলিয়াত এবং রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

এসময় আমীরে জামায়াতের সাথে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. ছামিউল হক ফারুকী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূইয়া।

এছাড়াও জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতা-কর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ গ্রামবাসী উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ঝিনাইগাতীতে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করলেন বিজিবির মহাপরিচালক

শেরপুরে শহীদ রেজাউল করিমের পরিবারকে সান্ত্বনা দিলেন ডা. শফিকুর রহমান

Update Time : ০৩:৫৮:৫০ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬