Dhaka ১০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

কবিসংঘের সাহিত্যালাপ, কবিতা পাঠ ও অরিত্র’র মোড়ক উন্মোচন

কবিসংঘ বাংলাদেশ’র মাসিক সাহিত্যালাপ, স্বরচিত কবিতা পাঠ ও অরিত্র’র তৃতীয় সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। ৩০ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় শেরপুর শহরের বটতলাস্থ শ্যামলবাংলা২৪ডটকম কার্যালয়ে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবিসংঘ বাংলাদেশ’র সভাপতি কবি, গীতিকার ও সাংবাদিক রফিকুল ইসলাম আধার। ওইসময় তিনি সংগঠনের ভাঁজপত্র অরিত্র’র জন্য নিয়মিত কবিতা-ছড়া দেয়ার জন্য সম্মানিত সদস্যদের প্রতি আহবান জানান। সেইসাথে তিনি আগামী মাসিক অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটিসহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য কমিটিগুলো চূড়ান্ত করার উপর তাগিদ আরোপ করেন।

সাহিত্যালাপে আলোচক হিসেবে অংশ নেন কবিসংঘ বাংলাদেশ’র কার্যকরী সভাপতি কবি আরিফ হাসান, সাধারণ সম্পাদক কবি ড. আবদুল আলীম তালুকদার, নব্বই দশকের অন্যতম কবি কবি হাদিউল ইসলাম ও কবি ও গবেষক জ্যোতি পোদ্দার। তারা অরিত্রে স্থান পাওয়া কবিতা ও ছড়ার পাশাপাশি আধুনিক ছড়া এবং কবিতার গতি-প্রকৃতি ও প্রকরণ নিয়ে আলোকপাত করেন। আলোচনার পাশাপাশি তারা লেখালেখি বিষয়ে নানা প্রশ্নের উত্তরও দেন। ফলে অনুষ্ঠানটি বেশ প্রাণবন্ত হয়ে উঠে।

সংগঠনের অতিরিক্ত সাধারণ সম্পাদক কবি ও শিশুসাহিত্যিক মোস্তাফিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছড়া ও কবিতা পাঠে অংশ নেন

কবি-ছড়াকার নূরুল ইসলাম মনি, কবি-সাংবাদিক হাফিজুর রহমান লাভলু, কবি ও ছড়াকার আশরাফ আলী চারু, কবি ও কলামিস্ট বিভূতি ভূষণ মিত্র, কবি মোহাম্মদ রবিউল আলম, কবি আজাদ সরকার, কবি কালাম বিন আব্দুর রশিদ, কবি মঞ্জুরুল ইসলাম মঞ্জু, কবি আবু বকর সিদ্দিকী খান, কবি মাছুদুল আলম সরকার, কবি মোঃ শফিউল আলম, কবি শাহীন খান, কবি কামরুজ্জামান বাদল, কবি হানজালা মাহমুদ প্রমুখ।

পরে সংগঠনের মাসিক ভাঁজপত্র ‘অরিত্র’র শীত সংখ্যা (তৃতীয় সংখ্যা)’র মোড়ক উন্মোচন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

কবিসংঘের সাহিত্যালাপ, কবিতা পাঠ ও অরিত্র’র মোড়ক উন্মোচন

Update Time : ০৩:৩৩:২৬ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬