Dhaka ০৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শ্রীবরদীতে উত্তম কৃষি চর্চার মাধ্যমে পার্টনার প্রকল্পের আওতায় গোল আলু প্রদর্শনী স্থাপন

শেরপুরে ই-বেইল বন্ড সিস্টেম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শেরপুরে ই-বেইল বন্ড বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২০ জানুয়ারি মঙ্গলবার সকালে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে ওই কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবীর। এসময় তিনি বলেন, বিচারাঙ্গনে ই-বেইল বন্ড সিস্টেম চালুর সিদ্ধান্ত বিচার বিভাগে নতুন দিগন্ত উন্মোচন করবে। এর মধ্য দিয়ে কাজটিতে সময় সাশ্রয় ও স্বচ্ছতা নিশ্চিত হবে। তিনি এ সিস্টেম চালু করার বিষয়ে বিচার বিভাগ ও বারের সহযোগিতার উপর গুরুত্বারোপ করেন।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এমকে মুরাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ বাহা উদ্দিন, শিশু ধর্ষণ বিষয়ক ট্রাইব্যুনালের বিচারক সাবরিনা আলী, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের আপীলেট জজ কেশব রায় চৌধুরী, পারিবারিক আপীল আদালতের বিচারক সুলতান মাহমুদ ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ। কর্মশালায় ই-বেইল বন্ড বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাসান ভুঁইয়া।

সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছামিউল ইসলাম আতাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাবেক সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধারসহ বিচার বিভাগ এবং বারের অন্যান্য সদস্যগণ অংশ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

শেরপুরে ই-বেইল বন্ড সিস্টেম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Update Time : ০৫:৩৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬