Dhaka ০৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ৩ ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা

শেরপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। ১১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচালিত ওই অভিযানে ৩টি অবৈধ ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা, কাঁচা ইট বিনষ্ট করাসহ ইটভাটার সকল কার্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভাগত সরকার বর্ণ এবং কাজী রিজওয়ানুল হক। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস।

জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা শুরু হয়। এসময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় মেসার্স সদর উপজেলার মনকান্দা এলাকার আশিকা ব্রিকস, মির্জাপুর এলাকার মেসার্স এইচ এ বি জিগজ্যাগ ব্রিকস ম্যানুফ্যাকচারার্স ও ঝিনাইগাতী উপজেলার চেঙ্গুরিয়া এলাকার মেসার্স বিপি ব্রিকসকে ৩ লাখ টাকা করে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ভাটায় তৈরিকৃত কাঁচা ইট বিনষ্ট করাসহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একইসাথে ইটভাটা গুলোর সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে অন্যান্যের মধ্যে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম, সেনাবাহিনীর সদস্যবৃন্দ, জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যবৃন্দ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এব্যাপারে জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস বলেন, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ৩ ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা

Update Time : ০৭:৩৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫