Dhaka ১২:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
ঝিনাইগাতীতে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করলেন বিজিবির মহাপরিচালক শেরপুরে নির্বাচন মনিটরিং টিমের সভা: অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ শেরপুরে জামায়াত নেতা রেজাউল হত্যা: আসামিদের জামিনে স্ত্রীর ক্ষোভ শেরপুরে জামায়াত নেতা হত্যায় প্রধান আসামিসহ ৪০ জনের হাইকোর্টে জামিন ১২ ফেব্রুয়ারির নির্বাচন ‘আজাদি না গোলামি’র ফয়সালা: শেরপুরে ডা. শফিকুর রহমান শেরপুরে শহীদ রেজাউল করিমের পরিবারকে সান্ত্বনা দিলেন ডা. শফিকুর রহমান শেরপুর পলিটেকনিকে শিক্ষার্থীদের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান কবিসংঘের সাহিত্যালাপ, কবিতা পাঠ ও অরিত্র’র মোড়ক উন্মোচন শেরপুরে জামায়াত কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে ৪ কেজি গাঁজাসহ সিএনজি জব্দ

শেরপুরে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করলেন বিভাগীয় কমিশনার

শেরপুরে জেলা পর্যায়ে কর্মরত সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি। ৮ ডিসেম্বর সোমবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি। ওইসময় তিনি শেরপুর জেলাসহ ময়মনসিংহ বিভাগের সকল নাগরিক সুবিধা সহজিকরণসহ সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।

জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) আরিফা সিদ্দিকা, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আজম রেজাউল করিম জুয়েল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মাহবুবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সায়েদুর রহমান প্রমুখ।

এসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, জেলার পাঁচ উপজেলা নির্বাহী কর্মকর্তাগণসহ জেলা পর্যায়ের সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে তিনি শেরপুর পৌরসভা কার্যালয়সহ কয়েকটি সরকারি দপ্তর ও স্থাপনা পরিদর্শন করেন।

এর আগে বিভাগীয় কমিশনার শেরপুর সার্কিট হাউজে উপস্থিত হলে তাকে জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ঝিনাইগাতীতে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করলেন বিজিবির মহাপরিচালক

শেরপুরে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করলেন বিভাগীয় কমিশনার

Update Time : ১১:৩৮:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫