Dhaka ০৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

মা-বোনেরাই বিএনপির শক্তি, ধানের শীষের শক্তি : শফিকুল ইসলাম মাসুদ

শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম মাসুদ বলেছেন ‘মা-বোনেরাই বিএনপির শক্তি, ধানের শীষের শক্তি।’ তিনি বলেন, ‘বাংলাদেশের নারীর ক্ষমতায়নের সূচনা করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আর সেই ধারাবাহিকতায় তার সুযোগ্য উত্তরসূরি তারেক রহমান আগামীর বাংলাদেশে নারীর সর্বোচ্চ মর্যাদা ও ক্ষমতায়ন নিশ্চিত করবেন।’ ১৩ অক্টোবর সোমবার বিকেলে শেরপুর পৌরসভাস্থ ৩নং ওয়ার্ডের শেখহাটি এলাকায় বিশাল নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুল ইসলাম মাসুদ বলেন, বিএনপি সরকার গঠন করলে প্রতিটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’-এর আওতায় আনা হবে, যার মালিক হবেন পরিবারের প্রধান মহিলা। নারীদের জন্য সহজ শর্তে ক্ষুদ্র ঋণ প্রদান ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। তিনি আরও বলেন, ‘তারেক রহমান বিশ্বাস করেন, সমাজে প্রতিনিধিত্ব করা নারীরাই রাষ্ট্রের উন্নয়নের চালিকাশক্তি।’

নারী সমাবেশে ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ বিপ্লবের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ শওকত হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রুপন, যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, জেলা তাতীদলের সদস্য সচিব রুমানুর রহমান, জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া আলম, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত ডিয়ন, জেলা ছাত্রদল নেতা রাব্বি আল হাসান বাবু প্রমুখ।

বিএনপি নেতা আবু রায়হান রুপন আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ ধর্মকে পুঁজি করে রাজনীতি করেছে, জনগণকে বিভক্ত করেছে। কিন্তু বিএনপি বিশ্বাস করে ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে ১৮ কোটি দেশপ্রেমিক বাংলাদেশীই আমাদের শক্তি। ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ভোটে বিএনপি বিপুল বিজয় অর্জন করবে এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে নতুন যুগের সূচনা হবে।

বিএনপি নেতা কামরুল হাসান বলেন, ‘নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় শুধু বিএনপির নয়—এটি হবে গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধারের বিজয়। ‘তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মপরিকল্পনায় দারিদ্র্য বিমোচন, কৃষক পুনর্বাসন, নারীর সামাজিক সুরক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের অঙ্গীকার রয়েছে। বিএনপি সরকার গঠন করলে নারীর শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানের উন্নয়ন হবে অগ্রাধিকার।’

শেরপুরে নারী সমাবেশ নির্বাচনের আগেই ‘ধানের শীষ ঘরে ঘরে পৌঁছে দেওয়ার’ এই প্রচেষ্টা এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

মা-বোনেরাই বিএনপির শক্তি, ধানের শীষের শক্তি : শফিকুল ইসলাম মাসুদ

Update Time : ১১:৩৬:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫