Dhaka ১১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

শেরপুরে কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা

  • Reporter Name
  • Update Time : ০৬:০৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • ৮২৬ Time View

বিএনপি নেতা ও বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ (বিসিডিএস) সমিতির শেরপুর জেলা শাখার নবনির্বাচিত সভাপতি মোঃ রমজান আলীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেলার ওষুধ ব্যবসায়ীরা। ১৭ আগস্ট রোববার রাতে জেলা শহরের তিনানী বাজারস্থ সমিতির কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে ব্যবসায়ীরা তাকে শুভেচ্ছা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে নবগঠিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ছাড়াও জেলার বিভিন্ন ফার্মেসীর মালিকরা উপস্থিত ছিলেন। এসময় সভাপতি মোঃ রমজান আলী বলেন, “শেরপুরের ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা, অনিয়ম প্রতিরোধ ও জনস্বার্থে সঠিকভাবে ওষুধ সরবরাহ নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে।”

প্রসঙ্গত, গত ১৬ আগস্ট কেন্দ্রীয় সভাপতি ময়নুল হক চৌধুরীর স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে শেরপুর জেলা শাখার পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করে ১৭ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন মোঃ রমজান আলী, সিনিয়র সহ-সভাপতি রঞ্জন কুমার সাহা এবং সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব রফিকুল ইসলাম খোকন ও শামীম আহাম্মেদ।

ব্যবসায়ীরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের অধীনে সমিতির কার্যক্রম আরও সক্রিয় হবে এবং ওষুধ ব্যবসায়ীদের ন্যায্য দাবি ও স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

শেরপুরে কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা

Update Time : ০৬:০৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫