Dhaka ০৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

শেরপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে ১৯ হাইড্রোলিক হর্ণ জব্দ, জরিমানা

  • Reporter Name
  • Update Time : ১১:২৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • ৪২৮ Time View

শেরপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের অভিযানে বাস-ট্রাক চালককে জরিমানা আদায়সহ অবৈধ হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়েছে। ১৭ আগস্ট রোববার শেরপুর শহরের গৌরীপুর এলাকায় পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইনের নেতৃত্বে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্প’র আওতায় পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ লংঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১০ জন ট্রাক-বাস চালককে মোট ৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় ও ১৯টি অবৈধ হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস।

ভ্রাম্যমাণ আদালতে জেলা পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারি ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক সহায়তা করেন।

জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস জানান, শব্দ দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

শেরপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে ১৯ হাইড্রোলিক হর্ণ জব্দ, জরিমানা

Update Time : ১১:২৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫