Dhaka ০৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শ্রীবরদীতে উত্তম কৃষি চর্চার মাধ্যমে পার্টনার প্রকল্পের আওতায় গোল আলু প্রদর্শনী স্থাপন

শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে শেরপুর টাউনের থানা মোড়স্থ বিজয় মঞ্চে এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), শেরপুর জেলা শাখা।

অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করেন রাজার কাচারী জামে মসজিদের ইমাম। সভায় বক্তারা জাতীয় নাগরিক পার্টির লক্ষ্য ও আদর্শ তুলে ধরে বলেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রায় এবং ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধে এই দল অগ্রণী ভূমিকা পালন করবে।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক-১ তান্না ইসলাম বলেন, বিপ্লব, বিকল্প, বিনির্মান এই প্রত্যয়ে আগামী দিনে বাংলাদেশে অপরাজনীতির পরিবর্তন সাধন এবং ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম হবে এই তরুণদের হাত ধরেই, ইনশাআল্লাহ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোজাদার রিক্সা চালক ও পথচারীর মাঝে ইফতার বিতরণ করা হয়।

ইফতার মাহফিলে জাতীয় যুব শক্তি কেন্দ্রীয় সংগঠক মাহামুদুল হাসান রাকিব, জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক আরশাদ আলী, আব্দুল মান্নান মাস্টার, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ফিরোজ আহমেদ, যুগ্ম সদস্য সচিব গুলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক-১ তান্না ইসলাম, জাতীয় যুব শক্তি শেরপুর সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহানুর রহমান সায়েম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তৌহিদুল ইসলাম তৌহিদ, সংগঠক আবু রায়হান, সংগঠক শাহিনুর রহমান শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, গত বছর (২০২৫ সাল) এই দিনে জুলাই বিপ্লবের ছাত্রনেতাদের হাত ধরে এই রাজনৈতিক প্ল্যাটফর্মটির যাত্রা শুরু হয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Update Time : ১১:৩৪:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬