নকলায় বাড়ির সীমানার রাস্তা নিয়ে খোরশেদ (৫০) নামের এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৩ মহিলাকে আটক করেছে পুলিশ।
২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল অনুমান সারে ৯টার দিকে উপজেলার গনপদ্দী ইউনিয়নের চিথলিয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও নিহতের ছোট ভাই বকুল মিয়া জানান, দীর্ঘদিন যাবৎ আমাদের চাচাতো বোন জামাই জুলহাস মিয়া’র সাথে পারিবারিক বাড়ির সীমানার রাস্তা নিয়ে দ্বন্দ চলে আসতেছিল। মঙ্গলবার সকালে পারিবারিক ঝগড়াকে কেন্দ্র করে আমার ভাই খোরশেদ সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় তর্কবিতর্কের এক পর্যায়ে জুলহাস মিয়ার পরিবারের লোকজন একা পেয়ে গলার টুটি চেপে ধরাসহ শরীরের পিছন দিক দিয়ে দুই হাত দিয়ে চেপে ধরলে শ্বাসরোদ্ধ হয়ে ঘটনাস্থলেই পড়ে যায়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য জুলহাসের স্ত্রী জুলেখা বেগম, হাফিজুলের স্ত্রী জোস্না ও জাকিরের স্ত্রী শারমিন আক্তারকে আটক করেন।
জুলহাসের পরিবার জানায়, আমাদের কেউ খোরশেদকে স্পর্শও করেনি। জমিসংক্রান্ত দ্বন্দ খোরশেদ উত্তেজিত হয়ে মাটিতে পরে যায়। তিনি আগে থেকেও শ্বাসকষ্টের রোগি ছিলেন। আমাদের পরিবার তাকে মারেনি। উত্তেজিত হওয়ার কারনে স্ট্রোক করে মৃত্যুবরণ করতে পারে। আমাদের উপর আনা অভিযোগ মিথ্যা।
নকলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: আবুল কাসেম বলেন, জমি সংক্রান্ত জেরে মারা যাওয়া কৃষক খোরশেদের সুরুতহাল প্রস্তুত করি। এঘটনায় ঘটনাস্থল থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিন মহিলকে আটক করি। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
শেরপুর প্রতিনিধি: 








