পবিত্র মাহে রমজান ১৪৪৭ হিজরি উদযাপন উপলক্ষে শেরপুরে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। ১৮ ফেব্রুয়ারি বুধবার সকালে শেরপুর জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের কালেক্টরেট চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি, স্থানীয় ওলামায়ে কেরাম এবং বিভিন্ন স্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
র্যালিতে অংশগ্রহণকারীরা রমজানের পবিত্রতা রক্ষা, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং সংযমের মাস হিসেবে রমজানের গুরুত্ব তুলে ধরেন। ব্যানার ও ফেস্টুনে ‘আহলান সাহলান মাহে রমজান’ এবং ‘খোশ আমদেদ মাহে রমজান’ স্লোগানের মাধ্যমে নতুন চাঁদ ও পবিত্র মাসকে স্বাগত জানানো হয়।
আয়োজকরা জানান, রমজানের শিক্ষা ও আদর্শ সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতেই প্রতিবছরের ন্যায় এবারও এই র্যালির আয়োজন করা হয়েছে। তারা রমজান মাসে সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
শেরপুর প্রতিনিধি: 

















