Dhaka ০৪:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শ্রীবরদীতে উত্তম কৃষি চর্চার মাধ্যমে পার্টনার প্রকল্পের আওতায় গোল আলু প্রদর্শনী স্থাপন শেরপুরে ভেজাল মরিচের গুঁড়া তৈরির কারখানায় অভিযান: দুই ব্যবসায়ীকে জরিমানা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান শেরপুরে সাংবাদিক ও বিএনপি কর্মী গিয়াস উদ্দিন রাসেলের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শেরপুরে ১ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত শপথ নিয়েছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা

শেরপুরে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

শেরপুর সদর উপজেলার বাজিতখিলা আমির আলী সরকার উচ্চ বিদ্যালয়ে “জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধ করি এবং সুস্থ থাকি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে। ৮ ফেব্রুয়ারি রোববার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে ক্যান্সার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোবারক হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. চান মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন বলেন, “জরায়ু মুখের ক্যান্সার বর্তমানে নারীদের জন্য একটি বড় ঝুঁকি, কিন্তু সঠিক সময়ে সচেতনতা এবং স্ক্রিনিংয়ের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। বিশেষ করে কিশোরী বয়সে টিকাদান এবং পরিচ্ছন্নতা বজায় রাখলে এই মরণব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়।”

বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে শিক্ষার্থীদের নিয়মিত স্বাস্থ্য সচেতনতা এবং পুষ্টিকর খাবার গ্রহণের পরামর্শ দেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুরে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ০৭:৫৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬