Dhaka ০৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শ্রীবরদীতে উত্তম কৃষি চর্চার মাধ্যমে পার্টনার প্রকল্পের আওতায় গোল আলু প্রদর্শনী স্থাপন

র‌্যাবের পৃথক অভিযানে শেরপুরের ধর্ষণ মামলার প্রধান আসামিসহ ২ জন গ্রেফতার

শেরপুর জেলায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি এবং একটি মাদক মামলার আসামিকে পৃথক অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প। ২৬ জানুয়ারি সোমবার রাতে নওগাঁ ও ময়মনসিংহে এই অভিযান দুটি পরিচালিত হয়।

র‌্যাব-১৪ সূত্রে জানা যায়, শেরপুর জেলার শ্রীবরদী থানার বাসিন্দা আমেজ উদ্দিনের মেয়েকে বিবাহের প্রলোভন দেখিয়ে এবং ভয়ভীতি প্রদর্শন করে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন মো. অমিত হাসান (২৪)। গত ৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ রাতে ভিকটিমের মা ঘরের বাইরে গেলে সুযোগ বুঝে অমিত ঘরে প্রবেশ করে প্রথমবার জোরপূর্বক ধর্ষণ করেন। পরবর্তীতে বিয়ের কথা বলে বিভিন্ন স্থানে নিয়ে ভিকটিমের সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। ভিকটিম অসুস্থ হয়ে পড়লে অমিত তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান।

এই ঘটনায় গত ২০ অক্টোবর ২০২৫ তারিখে শ্রীবরদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই আসামি পলাতক ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-১৪ ও র‌্যাব-৫-এর যৌথ দল নওগাঁ জেলা সদর থানার ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি মো. অমিত হাসানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অমিত শেরপুরের নকলা থানার বাসিন্দা।

অপরদিকে র‌্যাব-১৪ জামালপুর ও ময়মনসিংহ ক্যাম্পের যৌথ দল ২৬ জানুয়ারি রাতে ময়মনসিংহের কোতোয়ালি থানার শম্ভুগঞ্জ রেলগেট এলাকায় অভিযান চালায়। অভিযানে শেরপুর জেলার নালিতাবাড়ী থানার বিশেষ ক্ষমতা আইনের একটি মামলার (মামলা নং-২০, তারিখ: ১১ জুলাই ২০২৫) তদন্তে প্রাপ্ত আসামি মো. শাকিল মিয়াকে (২৩) গ্রেফতার করা হয়। শাকিল ময়মনসিংহের ফুলপুর থানার বাসিন্দা।

র‌্যাব-১৪-এর সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত উভয় আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

র‌্যাবের পৃথক অভিযানে শেরপুরের ধর্ষণ মামলার প্রধান আসামিসহ ২ জন গ্রেফতার

Update Time : ০১:৫১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬