Dhaka ০৭:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শ্রীবরদীতে উত্তম কৃষি চর্চার মাধ্যমে পার্টনার প্রকল্পের আওতায় গোল আলু প্রদর্শনী স্থাপন

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: শেরপুর-১ আসনে বিএনপি, জামায়াতসহ ৩ প্রার্থীকে শোকজ

শেরপুর-১ আসনে বিএনপি, জামায়াতসহ ৩ প্রার্থীকে শোকজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে শেরপুর-১ (সদর) আসনে বিএনপি, জামায়াত, স্বতন্ত্রসহ তিন প্রার্থীকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। ১৯ জানুয়ারি সোমবার সন্ধ্যায় শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর-১ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক (যুগ্ম জেলা জজ) তানভীর আহমেদ।

শোকজপ্রাপ্ত প্রার্থীরা হলেন বিএনপি মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, জামায়াত প্রার্থী মো. রাশেদুল ইসলাম ও স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী) প্রার্থী মো. শফিকুল ইসলাম মাসুদ।

শোকজ নোটিশে বলা হয়, নির্বাচনী প্রতীক বরাদ্দ ও প্রচারণা শুরুর তারিখের আগেই ৯ জানুয়ারি সন্ধ্যায় শেরপুর-১ আসনে বিএনপি প্রার্থী সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা শেরপুর সদর উপজেলার জঙ্গলদি বাজারে এক কর্মী সমাবেশে ধানের শীষে ভোট না দিলে কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড পাবেন না বলে বক্তব্য দেন।

আর জামায়াত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম তাঁর নিজ নামীয় পেজ থেকে দলীয় প্রতীকসহ পোস্টার-ছবি ব্যবহার করে পোস্টের মাধ্যমে নির্বাচনী প্রচার-প্রচারণা এবং বিভিন্ন জনসমাবেশে অংশ নিয়ে উসকানিমূলক বক্তব্য দিয়েছেন।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতীকসহ পোস্টার-ছবি ব্যবহার করে পোস্টের মাধ্যমে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছেন এবং পথসভার মাধ্যমে প্রতীক বরাদ্দের আগেই নির্দিষ্ট প্রতীকের পক্ষে ভোট চাচ্ছেন। বিষয়গুলো গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর আর্টিকেল ৭৩(৩)(বি) এবং রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর লঙ্ঘন।

এব্যাপারে শেরপুর-১ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক (যুগ্ম জেলা জজ) তানভীর আহমেদ জানান, ওই তিন প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়ায় ওই বিষয়ে তাঁদের প্রতি কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং অনুসন্ধান প্রতিবেদন কেন নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হবে না, সে বিষয়ে ২২ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে শোকজের বিষয়ে জানতে সংশ্লিষ্ট প্রার্থীদের ফোন দেওয়া হলেও তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তাঁদের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শোকজের বিষয়টি তাঁরা শুনেছেন। নোটিশ হাতে পেলে দেখেশুনে জবাব দেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: শেরপুর-১ আসনে বিএনপি, জামায়াতসহ ৩ প্রার্থীকে শোকজ

Update Time : ০১:৪৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬