Dhaka ০৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শ্রীবরদীতে উত্তম কৃষি চর্চার মাধ্যমে পার্টনার প্রকল্পের আওতায় গোল আলু প্রদর্শনী স্থাপন

শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘জুনিয়র ক্লাব’-এর শুভ উদ্বোধন

শেরপুর জেলার সদর উপজেলার পাকুড়িয়া পূর্ব ফকির পাড়ায় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সামাজিক সংগঠন ‘জুনিয়র ক্লাব’-এর ফিতা কেটে শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭ টায় ক্লাব প্রাঙ্গণে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জুনিয়র ক্লাব এর সভাপতি মোঃ আরিফুল ইসলাম সাবু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও শেরপুর শহর শ্রমিক দলের সভাপতি মাসুদুর রহমান নয়ন।

এসময় তিনি বলেন, “তরুণরাই একটি দেশ ও সমাজের প্রাণশক্তি। ২০১২ সালে স্থাপিত এই “জুনিয়র ক্লাব” দীর্ঘ সময় ধরে এলাকার যুবকদের ঐক্যবদ্ধ করে রেখেছে। বর্তমান সময়ে তরুণ সমাজকে মাদক, অনলাইন গ্যাম্বলিং এবং সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলা ও গঠনমূলক সামাজিক কাজের কোনো বিকল্প নেই। আমি বিশ্বাস করি, এই ক্লাবের সদস্যরা নিজেদের মেধা ও শ্রম দিয়ে পাকুড়িয়া ফকির পাড়া এলাকাকে একটি আদর্শ ও শান্তিময় হিসেবে গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করবে। আর্তমানবতার সেবা ও সামাজিক উন্নয়নে জুনিয়র ক্লাব হবে এক উজ্জ্বল দৃষ্টান্ত।”

প্রিয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৬নং পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সদস্য মো: শওকত জামান রিপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৬নং পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: এডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল, সদর থানা শ্রমিক দল এর সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ৬নং পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সদস্য শাহ্ মো: আসাদুজ্জামাল হুমায়ুন, ৬নং পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো: মামুনুর রহমান ফকির, পাকুড়িয়া পূর্ব ফকির পাড়া জামে মসজিদ এর যুগ্ম সাধারণ সম্পাদক মো: আরিফুর রহমান সোহাগ ফকির প্রমুখ।

অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো: মামুন মিয়া ও মো: আমজাদ হোসেন আলিম। এসময় জুনিয়র ক্লাব এর সাধারণ সম্পাদক মো: হামিদুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ তারিকুল ইসলাম তারেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ক্লাবের সকল স্তরের সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

উদ্বোধনী শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ক্লাবের ভবিষ্যৎ সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘জুনিয়র ক্লাব’-এর শুভ উদ্বোধন

Update Time : ০১:২৬:৫০ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬