Dhaka ০৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শ্রীবরদীতে উত্তম কৃষি চর্চার মাধ্যমে পার্টনার প্রকল্পের আওতায় গোল আলু প্রদর্শনী স্থাপন

শেরপুরে তুলা চাষি র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

২০২৫-২৬ অর্থবছরে তুলার গবেষণা উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের আওতায় শেরপুরে তুলা চাষি র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে তুলা উন্নয়ন বোর্ড ময়মনসিংহ জোনের উদ্যোগে শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কান্দাশেরী এলাকায় আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

ওইসময় তিনি বলেন, অর্থকরী ফসল তুলাকে বলা হয় সাদা সোনা। দেশে তুলার ব্যাপক চাহিদা রয়েছে। আর এ চাহিদার বিপুল অংশ বিদেশ থেকে আমদানি করতে হয়। দেশের চাহিদা মেটাতে তুলা চাষ বাড়াতে সরকার কৃষকদের প্রণোদনা প্রদানসহ নানা পদক্ষেপ হাতে নিয়েছে।

তুলা উন্নয়ন বোর্ড, সদর দপ্তরের উপপরিচালক মো. কুতুব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা ড. খালেদা ইয়াছমীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তুলার গবেষণা উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের প্রকল্প পরিচালক ড. একেএম হারুন-অর-রশিদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপরিচালক (উদ্যান) মো. আলমগীর কবীর ও শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল।

জামালপুর জেলা তুলা উন্নয়ন কর্মকর্তা মো. ইসরাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শেরপুর সদর উপজেলার কুসুমহাটি কটন ইউনিট অফিসার মো. নুরুল আলম, তুলা চাষি মোখলেছুর রহমান প্রমুখ। ওইসময় তুলা উন্নয়ন বোর্ড ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাগণসহ জেলার অর্ধশতাধিক তুলাচাষি উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

শেরপুরে তুলা চাষি র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ০২:২৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬