Dhaka ০৫:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

জাতীয় সংসদ নির্বাচন : শেরপুরের ৩টি আসনে মনোনয়নপত্র জমা দিলেন ১৬ জন প্রার্থী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের ৩টি নির্বাচনী আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৬ জন সংসদ সদস্য প্রার্থী। ২৯ ডিসেম্বর সোমবার বিকেল ৫টা পর্যন্ত জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসব মনোনয়নপত্র জমা দেন বিভিন্ন রাজনৈতিক দল মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীরা।

এর মধ্যে শেরপুর-১ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, এনসিপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়া, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদল, শেরপুর-১ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন।

এছাড়া মনোনয়নপত্র জমাদানকারী অন্যান্য প্রার্থীরা হচ্ছেন শেরপুর-১ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মাহমুদুল হক মনি, বাংলাদেশ খেলাফতে মজলিশ মনোনীত প্রার্থী সফিকুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী মো. ইলিয়াস উদ্দিন, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী মো. ফাহিম চৌধুরী, জামায়াত মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. রফিকুল ইসলাম বেলাল, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মো. আব্দুল্লাহ আল কায়েস ও বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. ইলিয়াস খান এবং শেরপুর-৩ আসনে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মুফতি আবু তালেব মো. সাইফুদ্দিন ও বিএনপির বিদ্রোহী প্রার্থী আমিনুল ইসলাম বাদশা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জেলা রিটার্র্নিং অফিসার ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে ঘিরে বিভিন্ন দল ও স্বতন্ত্র মিলে মোট ৩০ জন সংসদ সদস্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বিকেল ৫টা পর্যন্ত মোট ১৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি আরও বলেন, যাচাই-বাছাই শেষে নির্ধারিত সময়ের মধ্যে বৈধ প্রার্থীর তালিকা ঘোষণা করা হবে।

উল্লেখ্য, রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। আর মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তির তারিখ ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দের তারিখ ২১ জানুয়ারি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

জাতীয় সংসদ নির্বাচন : শেরপুরের ৩টি আসনে মনোনয়নপত্র জমা দিলেন ১৬ জন প্রার্থী

Update Time : ১১:৩৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫