যথাযোগ্য মর্যাদায় শেরপুরে বিজয় দিবস উদযাপন করেছে জেলা বিএনপি। বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর মঙ্গলবার সকালে জেলা শহরের রঘুনাথ বাজার জেলা বিএনপি দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। পরে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. আলহাজ্ব সিরাজুল ইসলাম, সদস্য সচিব এবিএম মামুনুর রশীদ পলাশ, শেরপুর-১ সদর আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী ডা: সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হযরত আলী, জেলা বিএনপি সদস্য সাইফুল ইসলাম স্বপন, শহর বিএনপির আহ্বায়ক এ্যাড. আব্দুল মান্নান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা শ্রমিক দলের সভাপতি শওকত হোসেনসহ অঙ্গ ও সংযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
শেরপুর প্রতিনিধি: 









