Dhaka ০৬:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

হাদি গুলিবিদ্ধের ঘটনায় শেরপুর সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা

হাদি গুলিবিদ্ধের ঘটনায় শেরপুর সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা। ১২ ডিসেম্বর শুক্রবার রাত থেকে সীমান্তের গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি ও কড়া নজরদারি চালানো হচ্ছে।

বিজিবি জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্তবর্তী ধোবাউড়া, হালুয়াঘাট, নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার প্রায় ৭৬ কিলোমিটার সীমান্তে বিজিবির কঠোর তল্লাশি ও টহল কার্যক্রম চলছে। কেউ যেন সীমান্ত অতিক্রম করতে না পারে, সে লক্ষ্যে এই ব্যাপক নজরদারি চালানো হচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় প্রতিদিনের নির্ধারিত টহলের পাশাপাশি সীমান্তে বিশেষ টহল দল মোতায়েন করা হয়েছে। এছাড়া বিশেষ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট স্থাপন করে নিবিড় তল্লাশি অভিযান চালাচ্ছে বিজিবি।

দেশের অভ্যন্তরে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এই কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি। সীমান্তে যাতে কোনো প্রকার বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়, সেদিকেও বিশেষ লক্ষ্য রাখা হচ্ছে।

এব্যাপারে ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান বলেন, ‘ময়মনসিংহ ও শেরপুরের ৭৬ কিলোমিটার সীমান্তে আমরা কড়া নজরদারি করছি। শুক্রবার রাতে সীমান্তবর্তী বিভিন্ন উপজেলায় বিজিবির অতিরিক্ত টহল কার্যক্রম শুরু হয়েছে, যা এখনও চলমান। সার্বিক পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

হাদি গুলিবিদ্ধের ঘটনায় শেরপুর সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা

Update Time : ০৬:৫০:২৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫