Dhaka ০৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শ্রীবরদীতে উত্তম কৃষি চর্চার মাধ্যমে পার্টনার প্রকল্পের আওতায় গোল আলু প্রদর্শনী স্থাপন

শ্রীবরদীতে ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫-দফা দাবিতে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। ২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীবরদী শাখার আয়োজনে বিক্ষোভ মিছিলটি জামায়াতে ইসলামীর অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াত ইসলামী কতৃক মনোনীত শেরপুর ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় শুরা সদস্য ও শেরপুর জেলা শাখার সেক্রেটারী আলহাজ্ব মোঃ নুরুজ্জামান বাদল।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোঃ নুরুজ্জামান বাদল বলেন,
“সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হলে অবশ্যই পিআর (চৎড়ঢ়ড়ৎঃরড়হধষ জবঢ়ৎবংবহঃধঃরড়হ) পদ্ধতি চালু করতে হবে এবং জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অপরিহার্য। আমরা কাউকে দুর্নীতি করতে দেব না, কাউকে চাঁদাবাজি করতে দেব না। জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমাদের সংগ্রামের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, “৫ দফা দাবি বাস্তবায়নের মধ্য দিয়েই জনগণের আস্থা ও অধিকার পুনঃপ্রতিষ্ঠা সম্ভব। আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসনের জনগণ ন্যায় ও ইনসাফের পক্ষে রায় দেবে ইনশাআল্লাহ।

এসময় শ্রীবরদী উপজেলা জামায়াতের আমির আজহারুল ইসলাম মিষ্টার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখার কর্ম পরিষদ সদস্য মোঃ আঃ রহমান, বাংলাদেশ যুব বিভাগের উপজেলার সভাপতি মোঃ আমির হামজা মিষ্টার, সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন, পৌর যুব বিভাগের সভাপতি মোঃ শাহজাহান কবির, সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীর উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

শ্রীবরদীতে ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

Update Time : ১১:৪৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫