Dhaka ১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শ্রীবরদীতে উত্তম কৃষি চর্চার মাধ্যমে পার্টনার প্রকল্পের আওতায় গোল আলু প্রদর্শনী স্থাপন

নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ওই জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পেট্রোল, অকটেন ও ডিজেল পরিমাপে কম দেওয়াসহ লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ার অভিযোগে নালিতাবাড়ী শহরের আড়াইআনি বাজারের আল-আমিন এন্টারপ্রাইজকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ২৯ ও ৩২(৩) ধারার অপরাধে একই আইনের ৪৬ ও ৪৮ ধারায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একইসাথে গুণগত মান পরীক্ষার জন্য পেট্রোল, অকটেন ও ডিজেলের স্যাম্পল বিএসটিআই ল্যাবে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া জেলখানা রোডের জিহাদ ফুড প্রোডাক্টসকে লাইসেন্স না থাকায় বিএসটিআই আইন, ২০১৮ এর ৩০ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে অন্যান্যের মধ্যে বিএসটিআইয়ের পরিদর্শক (মেট্রোলজি) আবিদ হাসনাত, ফিল্ড অফিসার (সিএম) শাওন কুমার ধর আবীরসহ নালিতাবাড়ী থানার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান জানান, প্রশাসনের এ ধরনের কার্যক্রম বাজারে সঠিক ওজন-পরিমাপ নিশ্চিতকরণ এবং ভোক্তার অধিকার সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

Update Time : ১০:০০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫