Dhaka ০১:০০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শ্রীবরদীতে উত্তম কৃষি চর্চার মাধ্যমে পার্টনার প্রকল্পের আওতায় গোল আলু প্রদর্শনী স্থাপন

নালিতাবাড়ীতে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

  • Reporter Name
  • Update Time : ১০:১০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • ৪৯৯ Time View

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাতে বাড়িতে ডেকে নিয়ে তুলা মিয়া (৩৮) নামে এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে তারই সহযোগী নাজমুল হক (৩৫)। ২৪ আগস্ট রোববার রাত ৯টার দিকে নালিতাবাড়ী উপজেলার গেরাপঁচা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত তুলা মিয়া পার্শ্ববর্তী ছালুয়াতলা ফকিরপাড়া গ্রামের নুরুল আমীনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত তুলা মিয়া ও হত্যায় অভিযুক্ত নাজমুল হক একসাথে চলাফেলা করতো। তারা চুরির সাথে সম্পৃক্ত ছিল। রোববার রাতে নাজমুল তুলা মিয়াকে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। খাওয়া-দাওয়া শেষে নাজমুল দা দিয়ে তুলা মিয়াকে কোপাতে থাকলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে পাশের বাড়ির পথে ধান ক্ষেতের আইলে পা পিছলে পড়ে গেলে উপর্যুপরি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে ফেলে পালিয়ে যায়। এসময় স্থানীয় লোকজন দেখে ফেলায় তারা তুলা মিয়াকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে অভিযুক্তকে গ্রেফতার করতে রাতভর অভিযান চালায় পুলিশ। সোমবার ভোররাতে নাজমুলের সাথে থাকা এক নারীকে পাশের সেহড়াতলী গ্রাম থেকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। তবে নাজমুল পালিয়ে যায়।

প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা না গেলেও অর্থনৈতিক দ্বন্দ্ব থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

নালিতাবাড়ীতে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

Update Time : ১০:১০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫