Dhaka ০৭:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শ্রীবরদীতে উত্তম কৃষি চর্চার মাধ্যমে পার্টনার প্রকল্পের আওতায় গোল আলু প্রদর্শনী স্থাপন

শেরপুরে শেখ হাসিনা ও তার দোসরদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল

  • Reporter Name
  • Update Time : ১২:০০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • ৩১৪ Time View
পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত গ্রেফতারের দাবিতে শেরপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি বুধবার বিকালে জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত ডিয়নের নেতৃত্বে শেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে এক সংক্ষিপ্ত বক্তব্যে জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত ডিয়ন বলেন, গত ৫ আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার নৈতিক পরাজয় হয়েছে। পৃথিবীর ইতিহাসে ন্যাক্কারজনক ভাবে তার পতন ঘটিয়েছে ছাত্র জনতা। কিন্তু আমরা লক্ষ্য করছি ফ্যাসিস্ট, খুনি হাসিনা প্রতিবেশি দেশ ভারতে বসে বিভিন্নভাবে তাদের দোসরদের মাধ্যমে ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা বাংলাদেশে এখনও নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করছে তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ ফ্যাসিস্ট, খুনি হাসিনা ও তার দল আওয়ামী লীগের রাজনীতি কে চিরতরে কবর দিয়েছে। তাই পুলিশ প্রশাসনের প্রতি তিনি আহবান জানান পতিত স্বৈরাচার হাসিনা ও তার দোসরদের দ্রুত গ্রেফতারের।
বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে শেরপুর জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সজীব হাসান, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নূরুল ইসলাম সিমান্ত, শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হৃদয় হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

শেরপুরে শেখ হাসিনা ও তার দোসরদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল

Update Time : ১২:০০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫