Dhaka ১১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শ্রীবরদীতে উত্তম কৃষি চর্চার মাধ্যমে পার্টনার প্রকল্পের আওতায় গোল আলু প্রদর্শনী স্থাপন

জনগণের দুঃখ-কষ্টে বিএনপি পাশে আছে : ডা. জাহিদ হোসেন

  • Reporter Name
  • Update Time : ০৮:১১:১১ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
  • ৪৬৫ Time View

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি জনগণের দল। অতীতেও জনগণের দুঃখ-কষ্টে বিএনপি পাশে ছিল। আজও জনগণের পাশে রয়েছে, ভবিষ্যতেও থাকবে। 

আজ শনিবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দিনাজপুরের নবাবগঞ্জ, ঘোড়াঘাট এবং বিরামপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দুস্থ শীতার্তদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পৌর বিএনপির আয়োজনে বিরামপুর বড় মাঠে ও উপজেলা বিএনপির আয়োজনে পলিপ্রয়াগপুর দাখিল মাদরাসা মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌর সভার ২ হাজার ২৫০ জন অসহায় দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। এর আগে সকালে নবাবগঞ্জ ও দুপুরে ঘোড়াঘাট উপজেলায় শীতবস্ত্র বিতরণ করেন ডা. জাহিদ হোসেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেশকে বাচাঁন।

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা শীতার্তদের পাশে দাঁড়িয়েছি। জনগণের আস্থা অর্জন করতে পারলে আগামী নির্বাচনে ধানের শীষের জয় হবে বলে আমরা বিশ্বাস করি। জনগণের আস্থা অর্জনে দলীয় নেতা-কর্মীদের প্রতি  আহ্বান জানান তিনি। 

অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি, জেলা যুবদলের সভাপতি মো. মোন্নাফ মুকুল ও সাধারণ সম্পাদক একেএম মাকছুদুর ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মিঞা মো. শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রেজু, উপজেলা যুবদলের সদস্য সচিব মিঞা মো. শিরন আলম, পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফিসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

জনগণের দুঃখ-কষ্টে বিএনপি পাশে আছে : ডা. জাহিদ হোসেন

Update Time : ০৮:১১:১১ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪