Dhaka ১২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

শেরপুরে সাংবাদিক ও বিএনপি কর্মী গিয়াস উদ্দিন রাসেলের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

শেরপুর জেলার সদর উপজেলার ২নং চরশেরপুর ইউনিয়নে সাংবাদিক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের ৩নং ওয়ার্ডের নির্বাচনী এজেন্ট গিয়াস উদ্দিন রাসেলের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে শেরপুর জেলা শহরের ডিসি গেট এলাকায় ২নং চরশেরপুর ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এসময় বক্তব্য রাখেন, শেরপুর সদর উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস. এম. শহিদুল ইসলাম ভিপি, সদস্য সচিব সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শিপন চৌধুরী, শেরপুর প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মেরাজ উদ্দিন, শেরপুর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নিয়ামুল হাসান আনন্দ, শেরপুর সদর উপজেলা তাঁতী দলের সভাপতি সাইদুল ইসলাম তালুকদার প্রমুখ।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজনৈতিক প্রতিহিংসার জেরে জামায়াত-শিবিরের কর্মীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। বিএনপি মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার অত্যন্ত আস্থাভাজন কর্মী ও সাংবাদিক গিয়াস উদ্দিন রাসেলকে হত্যার উদ্দেশ্যে এই হামলা করা হয়েছে বলে দাবি করা হয়। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা ব্যানার প্রদর্শন করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাদের প্রধান দাবিগুলো হলো- গিয়াস উদ্দিন রাসেলের ওপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে চিহ্নিত করা। দ্রুততম সময়ে অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা। রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ করে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা।

প্রতিবাদ সমাবেশে ২নং চরশেরপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ যুবদল, ছাত্রদল এবং অন্যান্য সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে দোষীদের গ্রেফতার করা না হয়, তবে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

শেরপুরে সাংবাদিক ও বিএনপি কর্মী গিয়াস উদ্দিন রাসেলের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

Update Time : ০৫:০১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬