Dhaka ০৪:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শ্রীবরদীতে উত্তম কৃষি চর্চার মাধ্যমে পার্টনার প্রকল্পের আওতায় গোল আলু প্রদর্শনী স্থাপন শেরপুরে ভেজাল মরিচের গুঁড়া তৈরির কারখানায় অভিযান: দুই ব্যবসায়ীকে জরিমানা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান শেরপুরে সাংবাদিক ও বিএনপি কর্মী গিয়াস উদ্দিন রাসেলের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শেরপুরে ১ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত শপথ নিয়েছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন: নতুন কমিটি ঘোষণা

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার উদ্যোগে এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় শেরপুর শহরের মাধবপুরস্থ প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ ও সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলাম আগামী ৬ মাসের জন্য এই নতুন কমিটির অনুমোদন দিয়েছেন।

অনুষ্ঠানে ছাত্র আন্দোলনের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন নবগঠিত কমিটির আহ্বায়ক মোর্শেদ জিতু। এসময় তিনি বলেন “ছাত্র-জনতার বিপ্লবের চেতনা ধরে রাখতে এবং জেলার সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে এই কমিটি নিরলসভাবে কাজ করে যাবে। আগামী ৬ মাসের এই মেয়াদে একটি পূর্ণাঙ্গ রূপরেখা তৈরি করে জেলার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা হবে।”

বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন, নবগঠিত কমিটির সদস্য সচিব রবিউল ইসলাম।

সংবাদ সম্মেলনে জেলা শাখার বিভিন্ন পর্যায়ের সমন্বয়ক ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। নতুন এই কমিটিকে স্বাগত জানিয়েছেন জেলার সাধারণ শিক্ষার্থীরা। তারা আশা প্রকাশ করেছেন যে, শেরপুরের শিক্ষা ও সামাজিক উন্নয়নে এই নতুন নেতৃত্ব বলিষ্ঠ ও কার্যকর ভূমিকা পালন করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন: নতুন কমিটি ঘোষণা

Update Time : ০৭:৪৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬