Dhaka ০১:০৩ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
নালিতাবাড়ীর রাজনগর রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা’র অবৈধ নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন এর প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরপুরে ‘তারুণ্যের উৎসব’ উদযাপন উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত শেরপুর মুক্ত দিবস আজ খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শেরপুরে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত শেরপুরে রেড ক্রিসেন্টের উদ্যোগে আন্তর্জাতিক সেচ্ছাসেবক দিবস পালিত শেরপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন স্বতন্ত্র এমপি প্রার্থী ঘোষণা “নালিতাবাড়ীর রাজনগর রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা’র অবৈধ নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন এর প্রকাশিত সংবাদের প্রতিবাদ শ্রীবরদীতে প্রতিবন্ধীদের নিয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নবাগত পুলিশ সুপার কামরুল ইসলাম শেরপুর জেলায় যোগদান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শেরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেরপুরে এনসিপির জনসভা অনুষ্ঠিত

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনয়ন প্রত্যাশী ও দলীয় নেতাকর্মীদের সমন্বয়ে শেরপুরে জনসভা অনুষ্ঠিত হয়েছে। শেরপুর জেলার সদর উপজেলার ধলা ইউনিয়নের গারোভিটা বাজারে ২৭ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৬টায় তিনজন দলীয় মনোনয়ন প্রত্যাশী ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জনসভায় অংশ নেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি শেরপুর জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী ও দলীয় মনোনয়ন প্রত্যাশী আর কে রেজা। অনুষ্ঠানে প্রিয় অতিথি হিসেবে ছিলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক, দলীয় মনোনয়ন প্রত্যাশী মাহামুদুল হাসান রাকিব।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি শ্রীবরদী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী ও দলীয় মনোনয়ন প্রত্যাশী আব্দুল মান্নান মাস্টার, এনসিপি শেরপুর জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী ফিরোজ আহম্মেদ, এনসিপি শেরপুর জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী তান্না ইসলাম, জাতীয় শ্রমিক শক্তির প্রধান সমন্বয়কারী মাজহারুল মেহেদী।

এছাড়াও জাতীয় নাগরিক পার্টি শেরপুর জেলা শাখার নেতৃবৃন্দ কাকন আহমেদ, হুমায়ুন কবির আকাশ ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দসহ এনসিপির নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে সংগঠনের ভূমিকা, দলীয় প্রার্থীদের প্রস্তুতি, তৃণমূল শক্তিশালী করা এবং গণসংযোগ বাড়ানোর বিষয়ে বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য উপস্থাপন করেন। এছাড়া এলাকার জনগণের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি সম্পর্কে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নালিতাবাড়ীর রাজনগর রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা’র অবৈধ নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন এর প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শেরপুরে এনসিপির জনসভা অনুষ্ঠিত

Update Time : ১২:২২:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫