Dhaka ০৬:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

শেরপুরে টিসিবির ২৪৮ বস্তা চাল জব্দ, ডিলার আটক

শেরপুরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ২৪৮ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এসময় নজরুল ইসলাম (৩৫) নামে এক ডিলারকে আটক করা হয়। ২৫ নভেম্বর মঙ্গলবার বিকেলে পৌর শহরের শেখহাটি বাজারের এক গোডাউন থেকে এসব চাল জব্দ করা হয়। আটক নজরুল শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের গণই ভরুয়াপাড়া গ্রামের মৃত একাব্বর হাজীর ছেলে।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে শেরপুর পৌর শহরের শেখহাটি বাজারে টিসিবি পণ্য বিক্রি করে আসছিল ডিলার নজরুল ইসলাম। এদিকে গ্রাহকদের চাল না দিয়ে তা জান্নাত এন্টাপ্রাইজ নামে এক দোকানে অবৈধভাবে মজুদ করা হচ্ছিল। এমন সংবাদে অভিযান চালায় উপজেলা প্রশাসন।

অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া। পরে সেখান থেকে ২৪৮ বস্তায় প্রায় সাড়ে সাত টন চাল জব্দ করে থানায় নেওয়া হয়।

এব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. জুবায়দুল আলম জানান, এঘটনায় জড়িত থাকার সন্দেহে টিসিবি ডিলার নজরুলকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

শেরপুরে টিসিবির ২৪৮ বস্তা চাল জব্দ, ডিলার আটক

Update Time : ০৭:১৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫